এক্সপ্লোর

Uttarpradesh: মাঘ মেলায় দ্রুত ছড়াচ্ছে করোনা, মকর স্নানে সুপার স্প্রেডারের সম্ভাবনা

Magh Mela: সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৬৯ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মকর স্নান। ফলে করোনায় সংক্রমিতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

লখনউ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মাঘ মেলায় দ্রুত হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৬৯ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মকর স্নান। ফলে করোনায় সংক্রমিতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মাঘ মেলা করোনার সুপার স্প্রেডার হতে পারে বলে ইতিমধ্যেই সতর্কতাবাণী শুনিয়েছেন বিশেষজ্ঞরা। 

মেলা শুরুর আগেই অর্ধশতাধিক মানুষ আক্রান্ত। এই পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে সরকারের।  মেলায় এখনও সব ভক্তরা আসেননি। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে কয়েক লাখ ভক্ত এখানে পৌঁছাতে পারেন। এর পাশাপাশি ১৭ জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে এখানে এক লাখেরও বেশি সাধু ও ভক্তরা কল্পাবাস করবেন। মেলার জন্য প্রয়াগরাজে  অেক তাঁবু তৈরি করা হয়েছে। শুধুমাত্র সরকারী কর্মচারীদের মধ্যে যদি ৫০ জনের বেশি আক্রান্ত পাওয়া যায়, তাহলে লক্ষাধিক ভক্তের ভিড়ে করোনার বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

মকর সংক্রান্তির স্নানের আগে উপচে পড়ছে ভিড়। এদের মধ্যে পুলিশ কর্মীরাও রয়েছেন। আগামীকাল মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক পুণ্যার্থীর মাঘ মেলায় (Magh Mela 2022) আসার সম্ভাবনা। এরপরেও কড়াকড়ি ছাড়াই বহু মানুষ মেলায় আসছেন। করোনা আবহে মেলার আয়োজকদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 

মাঘ মেলার পরিস্থিতি বদলায়নি। এমনকি এখনও অনেক মানুষ কোনো রকম বাধা ছাড়াই মেলা এলাকায় প্রবেশ করছে। মেলা এলাকার পাশাপাশি জেলায় ৩৭৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রয়াগরাজে করোনার সক্রিয় কেসের সংখ্যা  দেড় হাজারের বেশি হয়ে গিয়েছে। 

অন্যদিকে, ভোর হতে না হতেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার। আলো ফোটার আগেই ফুটে উঠল বিধিভঙ্গের ছবি। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে। চলছে পুণ্যস্নান। ঘুচেছে দূরত্ববিধি। মুখে নেই মাস্ক। কেন মাস্ক পরেননি? প্রশ্ন করতেই হাজারো যুক্তি দিচ্ছেন পুণ্যার্থীরা। সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চলেছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই কারও মধ্যেই। ফলে জনবিস্ফোরণের কাছে পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget