এক্সপ্লোর

Vinesh Phogat: কংগ্রেসে যোগ দিয়েই নির্বাচনে প্রার্থী হলেন বিনেশ, বললেন, 'BJP ছাড়া পাশে ছিলেন বাকি সকলেই'

Haryana Assembly Elections 2024: কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান, প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের যে অভিযোগ ওঠে, তার বিরুদ্ধে প্রতিবাদের একেবারে অগ্রভাগে ছিলেন বিনেশ।

নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দেওয়ার মাত্রই হরিয়ানা বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন বিনেশ ফোগত। আসন্ন বিধানসভা নির্বাচনে ঝুলানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি। শুক্রবারই খাতায় কলমে কংগ্রেসে যোগ দেন বিনেশ। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই জুলানা থেকে তাঁকে প্রার্থী করার ঘোষণা করে কংগ্রেস। ফলে কুস্তির আখড়া থেকে রাজনীতির আখড়ায় প্রবেশের ক্ষেত্রে শুরুটা ভালই হল বিনেশের। (Vinesh Phogat)

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের যে অভিযোগ ওঠে, তার বিরুদ্ধে প্রতিবাদের একেবারে অগ্রভাগে ছিলেন বিনেশ, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। যৌন নিগ্রহের পাশাপাশি, মহিলা কুস্তিগীরদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। সেই সময় টেনে হিঁচড়ে তাঁদের প্রতিবাদস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ভিডিও দেখেছিল গোটা দেশ। (Haryana Assembly Elections 2024)

আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মাথা উঁচু করেন যাঁরা, সেই কুস্তিগীরদের সঙ্গে অমন আচরণে প্রতিবাদের ঝড় ওঠে। এর পর সম্প্রতি প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে যান বিনেশ, যা নিয়েও তীব্র কাটাছেঁড়া শুরু হয়। বিনেশের ছিটকে যাওয়ার নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্বও উঠে আসে। সেই আবহেই বিনেশ যখন দেশে ফেরেন, তাঁর পাশে দেখা যায় কংগ্রেস নেতৃত্বকে। তখন থেকেই বিনেশ এবং বজরংয়ের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা জোরাল হয়, যাতে সিলমোহর পড়ে শুক্রবার।

কংগ্রেসে যোগ দিয়ে বিনেশ বলেন, "দেশের মানুষ, সংবাদমাধ্যমক, সকলকে ধন্যবাদ জানাই। কুস্তিগীর হিসেবে আগাগোড়া আমাকে সমর্থন করে এসেছেন আপনারা। কংগ্রেসকেও ধন্যবাদ। কারণ কঠিন সময়ই বুঝিয়ে দেয়, কে আপনার বন্ধু।  রাস্তা দিয়ে যখন টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের, একমাত্র বিজেপি ছাড়া বাকিরা আমাদের পাশে দাঁড়ায়, আমাদের যন্ত্রণা, চোখের জলকে বোঝে।"

যখন ৯ বছর বয়স, সেই সময় বিনেশের বাবাকে গুলি করে খুন করা হয়। কংগ্রেসে যোগ দিয়ে বিনেশ জানান, মহিলাদের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেসের যে অবস্থান, দলের যে আদর্শ, তার সঙ্গে একাত্ম হতে পেরে গর্ববোধ করছেন তিনি।  রাস্তা থেকে সংসদ ভবন পর্যন্ত লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত বলে জানান বিনেশ। তিনি বলেন, "নতুন ইনিংস শুরু করলাম। আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, চাই না, আর কেউ তার সম্মুখীন হোন।"

বিধানসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার ৩১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা নির্বাচনে লড়বেন গরহি সাম্পলা-কিলোই থেকে, হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি উদয়ভান লড়বেন হোদাল থেকে, মেওয়া সিংহ লড়বেন লাডওয়া থেকে যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, বিদেপি-র নয়াব সিংহ সাইনিও।

হরিয়ানা বিধানসভা নির্বাচন ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপও বাড়ছে লাগাতার। আম আদমি পার্টির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা চলছএ কংগ্রেসের। হরিয়ানা বিধানসভার মোট আসনসংখ্যা ৯০। দুই দলই একচিলতে বাড়তি জমি ছাড়তে নারাজ। আগামী ৫ অক্টোবর একদফায় নির্বাচন হরিয়ানায়। ভোটগণনা ৮ অক্টোবর।

আরও পড়ুন: ইস্তফা গৃহীত হয়নি এখনও, বলছে রেল, বিনেশ-বজরংয়ের রাজনীতিতে যোগদান ঘিরেও টানাপোড়েন

সেরা শিরোনাম

Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget