এক্সপ্লোর

Viral News: পঞ্চায়েত-পুলিশ ডাহা ফেল, নিজের গতি নিজেই করল যমরাজের বাহন, বুঝে নিল অধিকার

UP Buffalo Ownership Conflict: উত্তরপ্রদেশের প্রতাপগড় থেকে এই ঘটনা সামনে এসেছে।

প্রতাপগড়: গ্রাম পঞ্চায়েত পারেনি, হাত তুলে নেয় পুলিশও। শেষ পর্যন্ত নিজেই নিজের গতি করল যমরাজের বাহন। বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর তার মালিকানা নিয়ে টানাপোড়েন শুরু হয়। একাধিক ব্যক্তি তার উপর মালিকানা কায়েম করতে উদ্যত হন। উপায় না দেখে শেষ পর্যন্ত মোষটির উপরই সিদ্ধান্ত ছেড়ে দেয় পুলিশ, তাতেই সমাধান বেরিয়ে এল। (Viral News)

উত্তরপ্রদেশের প্রতাপগড় থেকে এই ঘটনা সামনে এসেছে। মহেশগঞ্জ থানা এলাকার একটি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পোষা মোষটি। রাস্তায় ঘুরে বেড়ানো মোষটির উপর মালিকানা দাবি করতে এগিয়ে আসেন অন্য এক ব্যক্তিও।  সেই নিয়ে চরম সংঘাত দেখা দেয়। দু'পক্ষই মোষটির উপর মালিকানা দাবি করেন। (UP Buffalo Ownership Conflict)

মহেশগঞ্জ থানার অন্তর্গত রাই অস্কারনপুরের বাসিন্দা নন্দলাল সরোজ জানান, মোষটি তাঁর পোষা। কয়েক দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, তার পর আর ফেরেনি। পরে পুরে হরিকেশ গ্রামে মোষটির খোঁদ পাওয়া যায়, যেখানে হনুমান সরোজ নামের এক ব্যক্তি মোষটিকে নিজের বলে দাবি করতে থাকেন। 

আরও পড়ুন: Cyber Fraud: ভুল লিঙ্কে ক্লিক? টাকা হারানোর ভয়? উপায় রয়েছে! দ্রুত করুন এই কাজ, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

তিনদিন ধরে খোঁজাখুঁজির পর মোষটির খোঁজ পায় নন্দলালের পরিবার। কিন্তু হনুমান কিছুতেই মোষটিকে ছাড়তে চাইছিলেন না বলে অভিযোগ। এর পর মহেশগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নন্দলাল। হনুমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। বৃহস্পতিবার, নন্দলাল এবং হনুমান, দু'জনকেই ডেকে পাঠায় পুলিশ। মোষটিকেও থানায় এনে বেঁধে রাখা হয়। 

এর পর স্থানীয় পঞ্চায়েতের বৈঠকও বসে। বেশ কয়েক ঘণ্টা তর্ক-বিতর্ক চলে। কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হয়নি। নন্দলাল এবং হনুমান, দু'জনই মোষটির উপর মালিকানা দাবি করে। শেষ পর্যন্ত মহেশগঞ্জ থানার SHO শ্রবণকুমার সিংহ বুদ্ধি খাটিয়ে উপায় বের করেন। পঞ্চায়েতের বৈঠকে তিনি জানান, মোষটির উপরই সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে। রাস্তায় ছেড়ে দেওয়া হোক তাকে, যাঁর কাছে গিয়ে উঠবে, তাঁর মালিকানাই স্বীকৃতি পাবে।ট

গ্রামবাসীরাও সকলে এতে রাজি হয়ে যান। সেই মতো লম্বা রাস্তার একদিকে নন্দলাল এবং অন্য দিকে হনুমানকে দাঁড় করানো হয়। থানা থেকে বের করে এর পর রাস্তার মাঝখানে ছেড়ে দেওয়া হয় মোষটিকে। দেখা যায়, নন্দলালের পিছু পিছু এগোতে থাকে মোষটি।  নন্দলালের গোয়ালে গিয়েই শেষ পর্যন্ত ঢোকে। সেই মতো মোষটির উপর নন্দলালের মালিকানা মেনে নেওয়া হয়। পুলিশ এবং গ্রামবাসীদের কাছে তিরস্কৃত হন হনুমান। 

সেরা শিরোনাম

পাহাড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে পড়ে মৃত একের পর এক, ক্ষতবিক্ষত বহু
পাহাড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে পড়ে মৃত একের পর এক, ক্ষতবিক্ষত বহু
একাধিক রেকর্ড গড়ল সোনিয়া গান্ধীর 'Belonging', এক সপ্তাহেরও কম সময়ে কত কপি বই বিক্রি ?
একাধিক রেকর্ড গড়ল সোনিয়া গান্ধীর 'Belonging', এক সপ্তাহেরও কম সময়ে কত কপি বই বিক্রি ?
US Banking System: সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হয়ে চলেছে ট্রাম্পের দেশ?
সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হয়ে চলেছে ট্রাম্পের দেশ?
West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget