এক্সপ্লোর

Covid19 Updates: সংক্রমিতের চারপাশে ১০ ফুটের মধ্য়ে মিলতে পারে করোনা ভাইরাস, সংসদে জানাল কেন্দ্র

সংক্রমিত ব্যক্তির ১০ ফুট বা ৩.০৪৮ মিটার পর্যন্ত বাতাসে থাকতে পারে করোনা ভাইরাস। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

নয়া দিল্লি : সংক্রমিত ব্যক্তির ১০ ফুট বা ৩.০৪৮ মিটার পর্যন্ত বাতাসে থাকতে পারে করোনা ভাইরাস। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। শুক্রবার সংসদে একথা জানানো হয়। লোকসভায় লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, সিএসআইআর-এর এই পর্যবেক্ষণ প্রি-প্রিন্ট সার্ভারে পোস্ট করা হয়েছে।

কেন্দ্রীয়মন্ত্রী বলেন, এই গবেষণা চালিয়েছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তাতে ইঙ্গিত দেওয়া হয়েছে, সংক্রমিত ব্যক্তির ১০ ফুটের মধ্যে বাতাসে থাকতে পারে করোনা ভাইরাস। যদিও বাতাসের গতিপথ অনুযায়ী দীর্ঘ দূরত্বে বাতাসের প্রবাহিত হওয়ার সম্ভাবনাকে অস্বীকার যাবে না। তাই মাস্ক পরলে বাতাস থেকে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমে।

প্রসঙ্গত, দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের নেমেছে পাঁচশোর নীচে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সংক্রমণও কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫০৭। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৯৯৮। মঙ্গলবার ছিল ৩৭৪। এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৯ হাজার ৪৭০ জনের। স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ৬২।

স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৭৪০ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৬৫২। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ৬৮ হাজার ৭৯ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৫১৩। 

এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। খুব শিগগির এই ঢেউ দেশে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই সকলকে নিয়ম-বিধি মানতে বলছেন চিকিৎসকরা।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget