এক্সপ্লোর

Paramjit Singh Panjwar: প্রাতর্ভ্রমণে বেরিয়ে প্রাণ গেল, গুলি লাগল মাথায়, লাহৌরে খুন হলেন খালিস্তানি নেতা

Pakistan News: শনিবার সকালে ৬টা নাগাদ পাকিস্তানে খুন হন খালিস্তান কম্যান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিংহ পঞ্জওয়ার ওরফে মালিক সর্দার সিংহ।

ইসলামাবাদ: প্রাতর্ভ্রমণে বেরিয়ে পাকিস্তানে খুন হলেন ভারতে ‘ওয়ান্টেড’ ঘোষিত খালিস্তানি নেতা। অজ্ঞাত পরিচয় এক আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সরাসরি মাথায় এসে গুলি লাগে তাঁর। গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে আততায়ী চম্পট দেয় বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। এই নিয়ে চলতি বছরে ভারতে ‘সন্ত্রাসবাদী’ ঘোষিত দুই জঙ্গি পাকিস্তানে খুন হলেন (Khalistani Leader Murdered)। এর আগে, ফেব্রুয়ারি মাসে হিজবুল মুজাহিদিনের স্বঘোষিত কম্যান্ডার বশির আহমেদ পীর খুন হন রাওয়ালপিণ্ডিতে। তাঁকেও গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় আততায়ীরা (Pakistan News)।

শনিবার সকালে ৬টা নাগাদ পাকিস্তানে খুন হন খালিস্তান কম্যান্ডো ফোর্সের (KCF) প্রধান পরমজিৎ সিংহ পঞ্জওয়ার  (Paramjit Singh Panjwar) ওরফে মালিক সর্দার সিংহ। ৬৩ বছর বয়সি পরমজিৎ আগে থেকেই ভারতে ‘ওয়ান্টেড’ ঘোষিত। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ২০২০-র আওতায় তাঁকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে দিল্লি। এতদিন লাহৌরেই ছিলেন তিনি।

শনিবার সকালে সেখানকার জওহর টাউন এলাকার সানফ্লাওয়ার হাউজিং সোসাইটির পার্কে হাঁটতে বেরোন। সেই সময়ই দুই আততায়ী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। আততায়ীদের ছোড়া একটি গুলি মাথায় এসে লাগে পরমজিতের। কিছু বুঝে ওঠার আগেই মোটর সাইকেলে চেপে দুই আততায়ী ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Do You Know: ভারতবর্ষের এই নদী অভিশপ্ত... ভুল করেও এর জল স্পর্শ করে না কেউ! কেন জানেন?

হামলার সময় দেহরক্ষী নিয়েই বেরিয়েছিলেন পরমজিৎ। এলোপাথাড়ি গুলিবৃষ্টিতে পরমজিতের এক দেহরক্ষীও আহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁরও। সকালে  হাসপাতালে নিয়ে যাওয়ার পরই পরমজিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।  

পরমজিতের হত্যাকে ‘হাইপ্রোফাইল’ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। পঞ্জাব প্রদেশের পুলিশের পাশাপাশি, পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (ISI), সেনা গুপ্তচর (MI) এবং সন্ত্রাস মোকাবিলা বিভাব (CTD) বিষয়টি খতিয়ে দেখছে। যেখানে খুন হন পরমজিৎ, শনিবার ওই এলাকায় তল্লাশি  চালানো হয়। সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে।

আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

১৯৮৮ সালে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তথা ভাখরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের তৎকালীন চেয়ারম্যান চণ্ডীগড়ে খুন হন। সেই মামলায় নাম জড়ায় পরমজিতের। এ ছাড়াও, ১৯৮৯ সালে পাটিয়ালিয়া থাপর ইঞ্জিনিয়ারিং কলেজে ১৯ পড়ুয়ার হত্যা, ওই বছরই এসএসপি পাটালা গোবিন্দ রামের ছেলে রাজন বাইন্সের হত্যায়ও নাম জড়িয়েছে তাঁর। তার পরই পঞ্জাব পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় নাম ওঠে তাঁর। আট থেকে নয়ের দশকে পঢ্জাবে একের পর এক রোমহর্ষক অপরাধের নেপথ্যে পরমজিৎ যুক্ত ছিলেন। আজও তা মনে করে শিউড়ে ওঠেন অনেকে।

১৯৮৬ সালে খালিস্তান কম্যান্ডো ফোর্সে যোগ দেন পরমজিৎ। পাকিস্তান থেকে তিনি ISI-এর সাহায্য পেতেন বলে অভিযোগ। কাঁওয়ারজিৎ সিংহের মৃত্য়ুর পর সংগঠনের দায়িত্ব পান পরমজিৎ। ১৯৯৫-’৯৬ নাগাদ পাকিস্তানে গিয়ে আশ্রয়  নেন। পাকিস্তানে চরমপন্থীদের তিনি অস্ত্রশিক্ষা দিতেন বলেও শোনা যায়। ভারতে অনুপ্রবেশ, অস্ত্র, মাদক সরবরাহেও তাঁর ভূমিকার কথা উঠে আসে। বিচ্ছিন্নতাকামীদের যোগাযোগে ব্যবহৃত রেডিও পাকিস্তানের পরিচালনা কার্যেও যুক্ত ছিলেন। যদিও  বিগত কয়েক বছর ধরে তেমন সক্রিয় ছিলেন না পরমজিৎ। তাঁর খুন হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পাক সরকার। পঞ্জাব পুলিশকে বলা হয়েছে, ISI-এর হাতে তদন্তভার ছেড়ে দিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget