এক্সপ্লোর

WB Election: 'পায়ের তলায় মাটি নেই' ! সজলকে কটাক্ষ সায়ন্তিকার, বরানগরের মহামিছিল থেকে আর কী বার্তা প্রার্থীর ?

Sayantika Banerjee : তৃণমূল-বিজেপি দৈরথে ফের পারদ চড়ছে বরানগরে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে, প্রতিবাদ মিছিল করলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ফের সায়ন্তিকা বনাম সজল। তৃণমূল-বিজেপি দৈরথে ফের পারদ চড়ছে বরানগরে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে প্রতিবাদ মিছিল করলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও দলের অন্যান্য কর্মীরা। 

ঘটনার সূত্রপাত ঘটে শনিবার ফ্লেক্স-হোর্ডিং লাগানো নিয়ে। তৃণমূল-বিজেপি, দুই পক্ষের শুরু হয়ে যায় বচসা, স্লোগান লড়াই এবং সংঘর্ষ। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, সামাল দিলে রীতিমতো বেগ পেতে হল পুলিশকেও। বিজেপির তরফ থেকে স্লোগান তোলে ‘সায়ন্তিকা গো ব্যাক’, ‘চোর এমএলএ গো ব্যাক।’ পাল্টা স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফেও। বহিরাগতদের এনে তৃণমূলের মহিলা কর্মীদের ওপর হামলা করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন সায়ন্তিকা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলা ও বিজেপির হোর্ডিং খুলে নিজেদের হোর্ডিং লাগিয়েছে তৃণমূল, অভিযোগ এনেছেন সজল ঘোষও। যার জেরে, প্রায় ঘন্টাখানেক গোপাল লাল ঠাকুর রোড স্তদ্ধ হয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে রবিবার মিছিল করলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শনিবারের ঘটনাকে কেন্দ্র করে, তৃণমূলের তরফে ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

প্রতিবাদ মিছিলে নেমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ' মানুষের সাড়া আছে বলে, এতো কর্মী-সমর্থন সবাই আজ পথে নেমেছে।' শনিবারের তৃণমূল-বিজেপি সংঘর্ষ নিয়ে তিনি জানান, 'এখানে কোনও সংঘর্ষের আবহাওয়া নেই, এখানে উন্নয়নের আবহাওয়া আছে'। তৃতীয়বারের মত ভোট ময়দানের যুদ্ধে নেমেছেন সায়ন্তিকা। এবারও অনেকটা আশাবাদী। তিনি জানান, 'মা মাটি মানুষের সরকার কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করেছে, সুতরাং মানুষ পাশে থাকবে।'

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আরও জানান, '' এই মহামিছিল আগে থেকে ঠিক করা, বরানগরের এটা প্রথা, ভোট ঘোষণা হলেই আমরা এই ধরণের কর্মসূচি করে থাকি। কে কি করছে আমাদের এতো গুরুত্ব দেওয়ার সময় নেই। পায়ের উপর পা দিয়ে যদি কেউ ঝগড়া করে, সেখানে মানুষ কী করবে? তিনি যখন আসেন এখানে গণ্ডগোল সৃষ্টি করেন। কারণ তিনি জানেন তাঁদের এখানে পায়ের তলায় মাটি নেই। মানুষ এখানে সমর্থন করে না বিজেপিকে। মানুষ যাদের বিচার করবে, তাদের ভোট দেবে। কোনও দল ভোট দেবে না। ''

উল্লেখ্য, আগেরবার নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় সাত হাজার ভোটে জয়ী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবারও তাঁকেই তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে। আবার, আগের নির্বাচনে এই সায়ন্তিকার বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়িয়ে হারতে হয়েছিল সজল'কে। কিন্তু এবারও ফের সজল ঘোষকেই প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget