এক্সপ্লোর

WB Election 2021 Voting : উত্তপ্ত ব্যারাকপুর, বিজেপির ক্যাম্প অফিসে চলল ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ব্যারাকপুরের নতুনপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ।

 

ব্যারাকপুর : ষষ্ঠ দফার ভোট ঘিরে সকাল থেকে ব্যারাকপুরের বিভিন্ন এলাকা উত্তপ্ত। কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়াল। কোথাও প্রার্থীকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। এর পাশাপাশি বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুরের নতুনপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে।

ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লার অভিযোগ, এই এলাকাটি প্রশাসক বা প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাসের ওয়ার্ড। তাঁর প্রশ্রয়েই এই ঘটনা ঘটেছে। এনিয়ে তাঁরা ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

ক্যাম্পে অফিসে থাকা বিজেপির সদস্যরা বলেন, সকালে এসে দেখি সব ছত্রখান অবস্থায় পড়ে আছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল প্রার্থী বলেন, কোথাও কোনও গন্ডগোলের অভিযোগ নেই। 

প্রসঙ্গত, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। প্রথমবার ভোটে লড়ছেন তিনি। সেই উচ্ছ্বাসে সকাল থেকেই বেরিয়ে পড়েন বিভিন্ন বুথে নজরদারি চালাতে। অন্যদিকে বিজেপির প্রার্থী রয়েছেন মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। ছেলের খুনিদের শাস্তি দিতেই তাঁর রাজনীতিতে আসা বলে ভোটের আগেই জানিয়েছিলেন চন্দ্রমণিবাবু।

ষষ্ঠ দফার ভোটপর্বের শুরুতেই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। লালকুঠিতে রাজ চক্রবর্তীকে ঘিরে ‘গোব্যাক’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। লালকুঠির ১ এবং ২ নম্বর বুথের ঘটনা। বিজেপি কর্মীদের অভিযোগ, কেন তৃণমূল প্রার্থী বুথের ভিতরে প্রবেশ করবেন। তিনি বহিরাগতদের নিয়ে এসে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছেন বলে অবিযোগ ওঠে। যদিও এনিয়ে তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

অন্যদিকে ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল ক্যাম্প অফিস থেকেই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। 

আজ উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোটগ্রহণ। এই কেন্দ্রগুলি হল- বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।

সেরা শিরোনাম

দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Minor Girl Molested: মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
ABP Ananda Top 10, 14 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget