এক্সপ্লোর
(Source: ECI/ABP News)
এ সপ্তাহের মাঝে বাড়তে পারে বৃষ্টি, বলছে আবহাওয়া দফতর
তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

কলকাতা: চলতি সপ্তাহের মাঝামাঝি রাজ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। বুধবার তৈরি হতে পারে নিম্নচাপ। জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতি ও শুক্রবার বাড়বে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় দু’এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা । বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬























