News Live Updates: সম্ভাবনাই সত্যিই, কলতানদের বিরুদ্ধেই লড়বেন, পানিহাটি থেকে বিজেপি প্রার্থী 'অভয়া'র মা
West Bengal Assembly Election 2026 And News Live Updates: দেশ, রাজ্য, জেলা ও আপনার শহরের নানা খবর, ভোটের সব গুরুত্বপূর্ণ ইস্যু এক ক্লিকেই আপনার হাতের নাগালে ---
LIVE

Background
বাড়ি গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জিজ্ঞাসাবাদ করার আবেদন খারিজ ED-র
ফের নোটিস পাঠানো হল পার্থ চট্টোপাধ্যায়কে
আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজির হতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নির্দেশ
এই নিয়ে তৃতীয়বার নোটিস পাঠানো হল পার্থ চট্টোপাধ্যায়কে
এর আগে দু'বার নোটিস পাঠালেও, অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি পার্থ চট্টোপাধ্যায়
এর আগে ED-র তলবে সিজিও কমপ্লেক্সে গেছিলেন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়
সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে ফের জ্ঞানেশ কুমারকে আক্রমণ কল্যাণের
'বিজেপি এখনও অ্যাপপ্রুভ করেনি তাই স্ট্যাম্প দিচ্ছে না কমিশন'
'জ্ঞানেশ কুমারের নিয়োগটাই টেকনিক্যাল ফল্ট'
মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
'বিজেপির নিজের লোক, তাই নন্দীগ্রামের BDO চলে আসছেন ভবানীপুরে'
গতকাল এমনই চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
হারের আতঙ্ক থেকে এসব বলছেন, পাল্টা আক্রমণ বিজেপির
এবার ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে নন্দীগ্রামের BDO-র নিয়োগে নালিশ তৃণমূলের
নির্বাচন কমিশনকে নালিশ জানিয়ে চিঠি ডেরেক ও'ব্রায়েনের
মিমের সঙ্গে ১ এপ্রিল বহরমপুরে সভা, ঘোষণা হুমায়ুনের
'১ এপ্রিল বহরমপুরে ওয়েইসির সঙ্গে সভা হবে'
'লক্ষ লোকের সমাগম হবে'
'তারপর যৌথভাবে আরও ২০ টি সভা হবে আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে'
সাংবাদিক বৈঠকে দাবি সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবীরের
----------
পশ্চিমবঙ্গ সম্পর্কে কী জানেন আসাদউদ্দিন ওয়েইসি, পাল্টা প্রশ্ন তৃণমূলের
'এর আগেও এসেছিলেন ISF-র সঙ্গে হাত মিলিয়েছিলেন'
'একজন দালালকে সঙ্গে পেয়ে হাত মিলিয়েছেন'
আসাদউদ্দিন ওয়েইসিকে পাল্টা নিশানা জয়প্রকাশ মজুমদারের
মেদিনীপুরে তৃণমূল নেতার নাম নেই ভোটার তালিকায়
খসড়া তালিকায় নাম না থাকায় করেছিলেন ফর্ম ৬ পূরণ
তারপরও ভোটার তালিকায় নাম ওঠেনি মেদিনীপুরের তৃণমূল নেতার
ভোটার তালিকায় নাম নেই জেলা কমিটির সদস্য় প্রসেনজিৎ চক্রবর্তীর
তাঁকেই পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য় চিঠি পাঠাল কমিশন
ভোটাধিকারই যদি না থাকে, তাহলে ভোটের দায়িত্ব কীভাবে পালন করবো, প্রশ্ন তৃণমূল নেতার
WB News Live: অভয়া কাণ্ডের পর আর জি করে তাণ্ডব, জেনারেল এমার্জেন্সি চালুর উদ্যোগ
অভয়া কাণ্ডের পর আর জি করে তাণ্ডব, জেনারেল এমার্জেন্সি চালুর উদ্যোগ
'৪০-এর জায়গায় ২০টি বেড নিয়ে চালু হবে জেনারেল এমার্জেন্সি'
চালুর পর বেড বাড়িয়ে ৪০টি করা হবে, খবর হাসপাতাল সূত্রে
বন্ধ জেনারেল এমার্জেন্সি পরিদর্শন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের
পরিদর্শনের পর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক
বৈঠকেও জেনারেল এমার্জেন্সি চালু নিয়ে আলোচনা
২ এপ্রিল ফের পরিদর্শন করবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা
'জেনারেল এমার্জেন্সির জন্য কী কী দরকার, জানতে চেয়েছে স্বাস্থ্য দফতর'
২০২৪-এ ৯ অগাস্ট অভয়া কাণ্ডের পর হাসপাতালে তাণ্ডব
১৪ অগাস্ট রাতে ভাঙচুরের পর থেকে বন্ধ জেনারেল এমার্জেন্সি
প্রায় এক বছর সাত মাস পর জেনারেল এমার্জেন্সি চালুর উদ্যোগ
Assembly Election 2026: প্রার্থী হয়ে কী বার্তা দিলেন অভয়া'র মা?
পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর 'অভয়া'র মা বলছেন, ''এটা পানিহাটির মানুষের জন্য জয়। এটা পানিহাটির মানুষের জন্য় জয় হবে। এখানকার মানুষ প্রতিবাদ করতে ভুলে গিয়েছেন। এখানে স্বাস্থ্য, সুরক্ষা, মানুষের মৌলিক অধিকার, এগুলো সরকার কেড়ে নিয়েছে। মহিলা মুখ্য়মন্ত্রী মন্তব্য করেন যে মেয়েরা রাতে বাইরে বেরবেন কেন, এগুলো নিয়ে প্রশ্ন তুলতে চাই। নারীরা কেন বাইরে বেরবে না রাতে, তা নিয়েই প্রশ্ন তুলতে চাই। মেয়েদের সুরক্ষা দিতে চাই।''
সেরা শিরোনাম






















