কলকাতা : দক্ষিণ ২৪ পরগনা। ভোট-বঙ্গে অন্যতম আলোচিত জেলা । কেন ? কারণ, এই জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের (এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল- ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড'। এই জেলা থেকে গত বিধানসভা ভোটে বাজিমাত করেছিল দল। এখানকার ৩১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩০টিতেই জয়ী হয়েছিল TMC। একমাত্র ভাঙড় আসনে শিকে ছিঁড়েছিল বিরোধীদের। জয়ী হয়েছিল নৌশাদ সিদ্দিকী। ISF-এর মুখ। এবারও এই ভাঙড় থেকেই লড়ছেন নৌশাদ। বিরোধীদের দখলে থাকা এই একমাত্র আসনে এবার টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক। "ফলের নিরিখে এবার ভাঙড়কে দক্ষিণ ২৪ পরগনায় প্রথম হতে হবে। উন্নয়নের নিরিখে প্রথম করার দায়িত্ব আমার", নির্বাচনী প্রচারে গিয়ে এমনই ঘোষণা করেছেন তিনি। কাজেই ভাঙড় যে তাঁর 'পাখির চোখ', একথা বলাই-বহাুল্য। এই কেন্দ্রে এবার সওকত মোল্লাকে দাঁড় করিয়েছে তারা। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশ বলছে, দক্ষিণে ২৪ পরগনায় ৩১-এ ৩১ করার দিকে ঝাঁপিয়েছে তৃণমূল। কিন্তু, নির্বাচনী লড়াইয়ের ময়দান কোমড় বেঁধে নেমেছে বিজেপিও। এই জেলার দিকে তাদের বিশেষ নজর রয়েছে, এমনই বলছে ওয়াকিবহাল মহল। কারণ, এই জেলায় দল ভাল ফল করতে তৃণমূলকে জোর ধাক্কা দেওয়া যাবে। এর নেপথ্যে অবশ্যই, জেলায় অভিষেকের নির্বাচনী ক্ষেত্র থাকা। কাজেই, এই জেলার লড়াই যে 'প্রেস্টিজ ফাইট' সেকথা বলাই যায়। এই জেলায় মোট ৩১টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেগুলি হল- গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনাপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।
নজরে ২০২৬-এর ফলাফল...
| কেন্দ্রের নাম | প্রার্থীর নাম | কে জয়ী ? |
| ১. গোসাবা | বিকর্ণ নস্কর (BJP) | জয়ী |
| ২. বাসন্তী | নীলিমা মিস্ত্রি বিশাল (AITC) | জয়ী |
| ৩. কুলতলি | গণেশচন্দ্র মণ্ডল (AITC) | জয়ী |
| ৪. পাথরপ্রতিমা | সমীর কুমার জানা (AITC) | জয়ী |
| ৫. কাকদ্বীপ | দীপঙ্কর জানা (BJP) | জয়ী |
| ৬. সাগর | সুমন্ত মণ্ডল (BJP) | জয়ী |
| ৭. কুলপি | বর্ণালী ধারা (AITC) | জয়ী |
| ৮. রায়দিঘি | তাপস মণ্ডল (AITC) | জয়ী |
| ৯. মন্দিরবাজার | জয়দেব হালদার (AITC) | জয়ী |
| ১০. জয়নগর | বিশ্বনাথ দাস (AITC) | জয়ী |
| ১১. বারুইপুর পূর্ব | বিভাস সর্দার (AITC) | জয়ী |
| ১২. ক্যানিং পশ্চিম | পরেশ রাম দাস (AITC) | জয়ী |
| ১৩. ক্যানিং পূর্ব | মহম্মদ বাহারুল ইসলাম (AITC) | জয়ী |
| ১৪. বারুইপুর পশ্চিম | বিমান বন্দ্যোপাধ্যায় (AITC) | জয়ী |
| ১৫. মগরাহাট পূর্ব | শর্মিষ্ঠা পুরকাইত (AITC) | জয়ী |
| ১৬. মগরাহাট পশ্চিম | মহম্মদ শামিম আহমেদ মোল্লা(AITC) | জয়ী |
| ১৭. ডায়মন্ড হারবার | পান্নালাল হালদার (AITC) | জয়ী |
| ১৮. ফলতা | | |
| ১৯. সাতগাছিয়া | অগ্নিশ্বর নস্কর (BJP) | জয়ী |
| ২০. বিষ্ণুপুর | দিলীপ মণ্ডল (AITC) | জয়ী |
| ২১. সোনারপুর দক্ষিণ | রূপা গঙ্গোপাধ্যায় (BJP) | জয়ী |
| ২২. ভাঙড় | নৌশাদ সিদ্দিকি (AISF) | জয়ী |
| ২৩. কসবা | জাভেদ খান (AITC) | জয়ী |
| ২৪. যাদবপুর | শর্বরী মুখোপাধ্যায় (BJP) | জয়ী |
| ২৫. সোনাপুর উত্তর | দেবাশিস ধর (BJP) | জয়ী |
| ২৬. টালিগঞ্জ | পাপিয়া অধিকারী (BJP) | জয়ী |
| ২৭. বেহালা পূর্ব | শংকর সিকদার (BJP) | জয়ী |
| ২৮. বেহালা পশ্চিম | ইন্দ্রনীল খাঁ (BJP) | জয়ী |
| ২৯. মহেশতলা | শুভাশিস দাস (AITC) | জয়ী |
| ৩০. বজবজ | অশোক কুমার দেব (AITC) | জয়ী |
| ৩১. মেটিয়াবুরুজ | আব্দুল খালেক মোল্লা (AITC) | জয়ী |
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল
| কেন্দ্রের নাম | জয়ী | দল |
| গোসাবা | জয়ন্ত নস্কর | TMC |
| বাসন্তী | শ্যামল মণ্ডল | TMC |
| কুলতলি | গণেশ চন্দ্র মণ্ডল | TMC |
| পাথরপ্রতিমা | সমীর কুমার জানা | TMC |
| কাকদ্বীপ | মণ্টুরাম পাখিরা | TMC |
| সাগর | বঙ্কিম চন্দ্র হাজরা | TMC |
| কুলপি | যোগরঞ্জন হালদার | TMC |
| রায়দিঘি | অলোক জলদাতা | TMC |
| মন্দিরবাজার | জয়দেব হালদার | TMC |
| জয়নগর | বিশ্বনাথ দাস | TMC |
| বারুইপুর পূর্ব | বিভাস সর্দার | TMC |
| ক্যানিং পশ্চিম | পরেশ রাম দাস | TMC |
| ক্যানিং পূর্ব | সওকত মোল্লা | TMC |
| বারুইপুর পশ্চিম | বিমান বন্দ্যোপাধ্যায় | TMC |
| মগরাহাট পূর্ব | নমিতা সাহা | TMC |
| মগরাহাট পশ্চিম | গিয়াস উদ্দিন মোল্লা | TMC |
| ডায়মন্ড হারবার | পান্নালাল হালদার | TMC |
| ফলতা | শংকর কুমার নস্কর | TMC |
| সাতগাছিয়া | মোহনচন্দ্র নস্কর | TMC |
| বিষ্ণুপুর | দিলীপ মণ্ডল | TMC |
| সোনারপুর দক্ষিণ | অরূন্ধতী মৈত্র (লাভলি) | TMC |
| ভাঙড় | নৌশাদ সিদ্দিকী | ISF |
| কসবা | আহমেদ জাভেদ খান | TMC |
| যাদবপুর | দেবব্রত মজুমদার (মলয়) | TMC |
| সোনাপুর উত্তর | ফিরদৌসি বেগম | TMC |
| টালিগঞ্জ | অরূপ বিশ্বাস | TMC |
| বেহালা পূর্ব | রত্না চট্টোপাধ্যায় | TMC |
| বেহালা পশ্চিম | পার্থ চট্টোপাধ্যায় | TMC |
| মহেশতলা | দুলালচন্দ্র দাস | TMC |
| বজবজ | অশোক কুমার দেব | TMC |
| মেটিয়াবুরুজ | আব্দুল খালেক মোল্লা | TMC |