এক্সপ্লোর

Free Bus Service: 'স্মার্ট কার্ড' থাকলেই ১ জুন থেকে সরকারি বাসে ফ্রি-তে সফর মহিলাদের, কীভাবে পাবেন ওই কার্ড? লাগবে কী কী নথি?

Smart Card for Free Bus Service: স্মার্ট কার্ড থাকলেই আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে (State-run buses) মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

কলকাতা: যেমন প্রতিশ্রুতি, তেমন কাজ... সেই পথেই এগোচ্ছে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) সরকার। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে উল্লেখ ছিল, রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা চালু করবে। এবার সেই ঘোষণামতোই হতে চলেছে কাজ। আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে (State-run buses) মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এমনটা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সুবিধা পাওয়ার জন্য প্রতিটি যোগ্য মহিলা আবেদনকারীকে ছবি ও কিউআর কোড (QR code) থাকা একটি করে বিশেষ 'স্মার্ট কার্ড' দেওয়া হবে। কী কী নথি থাকলে এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন? আর কোথায়ই বা করবেন এই স্মার্ট কার্ডের জন্য আবেদন? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

প্রথমেই আসা যাক, কোথায় গিয়ে এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে?

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের পক্ষ থেকে প্রকাশ হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে আবেদনপত্র জমা দিয়ে এই কার্ড সংগ্রহ করা যাবে।

এবার জেনে নেওয়া যাক  কোন কোন নথি (ডকুমেন্ট) থাকলে কোনও মহিলা স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন-

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের পক্ষ থেকে প্রকাশ হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াতের জন্য যে স্মার্ট কার্ড লাগবে, তার আবেদনপত্রের সঙ্গে নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং নীচে উল্লেখ করা ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনও একটির কপি জমা দিতে হবে।

১. আধার কার্ড (Aadhaar Card)

২. ভোটার আইডি কার্ড (EPIC - Elector's Photo Identity Card)

৩. ১০০ দিনের কাজের জব কার্ড (VB-G RAMG Job Card / Grameen Rozgar Guarantee Card)

৪. আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card)

৫. ড্রাইভিং লাইসেন্স (Driving License)

৬. প্যান কার্ড (PAN Card)

৭. ভারতীয় পাসপোর্ট (Indian Passport)

৮. ছবি সহ পেনশন ডকুমেন্ট (Pension document with photograph)

৯. চাকরিজীবীদের সার্ভিস আইডি কার্ড: কেন্দ্র বা রাজ্য সরকার, পিএসইউ (PSU) এবং পাবলিক লিমিটেড কোম্পানির কর্মীদের ছবি সহ সার্ভিস আইডেন্টিটি কার্ড।

১০. শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল আইডি কার্ড: স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া ছবি সহ অফিসিয়াল আইডেন্টিটি কার্ড।

১১. অন্যান্য সরকারি আইডি: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত ছবি সহ যে কোনও আইডেন্টিটি কার্ড।

উল্লেখ্য, ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদন জমা দেওয়ার পর যতদিন না হাতে আসল স্মার্ট কার্ড পৌঁছচ্ছে, ততদিন এই পরিষেবা সঙ্গে সঙ্গেই চালু করতে একটি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

 

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের বিজ্ঞপ্তি।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের বিজ্ঞপ্তি।

মহিলারা ওপরে উল্লেখ করা যে কোনও একটি ‘ফটো আইডি কার্ড’ বা পরিচয়পত্র বাসের অন-ডিউটি কন্ডাক্টরকে দেখিয়ে আইডি ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। পরিচয়পত্র যাচাইয়ের পর কন্ডাক্টর তাঁদের একটি ‘জিরো ভ্যালু টিকিট’ (Zero Value Ticket) বা ‘থার্মাল পেপার টিকিট’ ইস্যু করবেন, যার মাধ্যমে বিনামূল্যে সফর করা যাবে।

 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget