এক্সপ্লোর

Mamata On Niti Aayog: নীতি আয়োগের বৈঠকের আগে লিখিত বক্তব্য চাওয়ার অভিযোগ, প্রতিবাদে সরব মমতা

Mamata Attacks Central Government: নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কেন মুখ্যমন্ত্রীদের লিখিত বক্তব্য চাওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হলেন কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে।

আশাবুল হোসেন, কলকাতা: নীতি আয়োগের বৈঠকের (Niti Aayog Meeting) আগে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে প্রতিবাদে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)।

আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক হবে। তাতে যোগ দেওয়ার জন্য ২৫ তারিখ বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। মঙ্গলবার বাজেটের পরেই নীতি আয়োগের বৈঠকে লিখিত বক্তব্য চাওয়ার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Union Budget 2024 : 'ব্যর্থ বাজেট, শুভেন্দুর মন্তব্যের প্রতিফলন' খোঁচা অভিষেকের, 'অ্যান্টি পুওর' বললেন মমতা

এই বিষয়ে নিজের ক্ষোভের কথা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নীতি আয়োগের বৈঠকের আগেই মুখ্যমন্ত্রীদের বলা হয়েছে যাঁর যাঁর রাজ্যের লিখিত বক্তব্য পেশ করতে। সেই মতো রাজ্যের তরফ থেকে লিখিত বক্তব্য পাঠানো হচ্ছে। যা যা পাওনা তা লিখিত আকারে দিয়েছি। আর বক্তব্য নিজের মতো করে বলব।

এপ্রসঙ্গে তিনি বলেন, "অনেক বক্তাই আগে থেকে তাঁর বক্তব্য লিখে রাখেন না। আমিও তাই করি। আমার বক্তব্য আমি বৈঠকেই বলতে চাই।"

সূত্রের খবর, যদি সুযোগ দেওয়া হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা তা নিয়ে সরব হবেন। রাজ্যের যে পাওনা তা নিয়ে বৈঠকে তিনি সরব হবেন। এখনও পর্যন্ত রাজ্য সরকারের যা হিসেব তাতে বিভিন্ন প্রকল্প খাতে ১ লক্ষ ৭৫ কোটি টাকা পাওনা রয়েছে।  কেন্দ্রকে বারবার আবেদন জানানো সত্ত্বেও সেসমস্ত টাকা দেওয়া হয়নি। সেই বিষয় নিয়ে সুযোগ পেলে বৈঠকে সরব হবেন মুখ্যমন্ত্রী। তার আগে ২৬ তারিখ তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Tripura Panchayat Elections 2024: বাংলার পুনরাবৃত্তি! ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের আগেই বেশিরভাগ আসনে জয়ী বিজেপি

দিল্লির সাংবাদিকদের সঙ্গেও তাঁর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর ফাঁকে তাঁর সংসদ ভবনেও যাওয়ার কথা। সেখানে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যদি দেখা হয় তাহলে আলাদা একটা বৈঠক করতে পারেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Durga Puja Carnival 2024: কলকাতায় পুজো কার্নিভাল কবে হবে? নেতাজি ইন্ডোর থেকে জানালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget