এক্সপ্লোর

Durga Puja Carnival 2024: কলকাতায় পুজো কার্নিভাল কবে হবে? নেতাজি ইন্ডোর থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Durga Puja Carnival In Kolkata: কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আগামী ১৫ অক্টোবর হবে বলে মঙ্গলবার নেতাজি ইন্ডোরের সভা থেকে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: আগামী ১৫ অক্টোবর কলকাতায় রাজ্য সরকারের তরফে এবছরের পুজো কার্নিভালের আয়োজন করা হবে। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত পুজো সমন্বয় কমিটির বৈঠক থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Mamata Banerjee: দুর্গাপুজোর জন্য বিরাট ঘোষণা, ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান, পরের বছর কত?

এপ্রসঙ্গে তিনি বলেন, "আগামী ১৬ অক্টোবর লক্ষ্মী পুজো। তার আগের দিন ১৫ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভালের আয়োজন করা হবে। জেলাগুলিকে বলা হচ্ছে লক্ষ্মী পুজোর আগে দুর্গাপুজোর কার্নিভাল করে নিতে। ১২ তারিখ দশমী, তাহলে হাতে ১৩ ও ১৪ তারিখ সময় থাকবে। এই দিনগুলোতে ঠাকুর বিসর্জন হবে। আর লাস্ট বিসর্জন হবে ১৫ তারিখ। ১৬ তারিখ যেহুতু লক্ষ্মী পুজো তাই এর বেশি আর রাখা যাবে না।"

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন পুজো কমিটির সদস্যদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠকের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেখান থেকে এই বছর রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গত বছরের মতো বিদ্যুৎ ও দমকলের অনুমতির ক্ষেত্রে যে ছাড় থাকে তাও বজায় থাকবে বলে ঘোষণা করেন তিনি। আর সব শেষ জানান পুজো কার্নিভালের বিষয়ে। লক্ষ্মীপুজোর আগেই রাজ্যজুড়ে দুর্গা প্রতিমা নিরঞ্জন করার নির্দেশ দেন।

আরও পড়ুন: Union Budget 2024: 'এটা কুর্সি বাঁচাও বাজেট' কেন্দ্রীয় বাজেট নিয়ে আক্রমণ বিরোধীদের  

কলকাতার রেড রোডে গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। কলকাতা শহর ও শহরতলির ৯০টির বেশি পুজো কমিটি প্রতিমা নিরঞ্জনের আগে শোভাযাত্রায় অংশ নেয়।  প্রতিমাগুলো নিরঞ্জন দেওয়ার আগে নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত বছর এই অভিনব অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। কলকাতা শহরের পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে জেলাগুলিতেও পুজো কার্নিভালের আয়োজন করা হয়। এবার তার অন্যথা হবে না বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Budget 2024, Kolkata Metro: কলকাতা মেট্রোর জন্য বাজেটে বিরাট বরাদ্দ? এবার শহরে বাড়বে হাই স্পিড ট্রেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget