এক্সপ্লোর

Tripura Panchayat Elections 2024: বাংলার পুনরাবৃত্তি! ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের আগেই বেশিরভাগ আসনে জয়ী বিজেপি

Tripura News: ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন হবে আগামী ৮ অগাস্ট। তার আগে বেশিরভাগ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে মঙ্গলবার জানালেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব।

প্রসেনজিৎ সাহা, আগরতলা: বাংলার পুনরাবৃত্তিই যেন হতে দেখা গেল ত্রিপুরায়। পঞ্চায়েত নির্বাচন (Tripura Panchayat Elections 2024) হওয়ার আগেই সেখানে বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি (BJP) প্রার্থীরা। সন্ত্রাস চালিয়ে এই ফল এসেছে বলে অভিযোগ বিরোধীদের।
 
মঙ্গলবার ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস জানান, ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হওয়ার আগেই গ্রাম পঞ্চায়েতে ৭১.৪৩ শতাংশ, পঞ্চায়েত সমিতিতে ৫৫.৫৬ শতাংশ ও জেলা পরিষদে ১৭.২৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। এর ফলে আগামী ৮ অগাস্ট ৬৩৭০টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে নির্বাচন হবে ১৮১৯ আসনে। পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ভোট হবে ১৮৮টি আসনে। আর জেলা পরিষদের মোট ১১৬টি আসনের মধ্যে নির্বাচন হবে ৯৬টি আসনে। 

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় মোট ৬,৮৮৯ আসন রয়েছে ত্রিপুরায়। তার মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ৪ হাজার ৮০৫টি আসনে। যার রয়েছে গ্রাম পঞ্চায়েতের ৬,৩৭০টি আসনের মধ্যে ৪ হাজার ৫৫০টি আসন।

ত্রিপুরার নির্বাচন কমিশন তরফে এই খবর জানানো পরেই কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেন, ত্রিপুরায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৭১ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তাহলে এখন গণতন্ত্রে কোনও হুমকি নেই!!!আমাদের বিরোধী দলগুলো কী বলবে? 

প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় পঞ্চায়তে নির্বাচন হবে আগামী ৮ অগাস্ট আর ফল ঘোষণা হবে ১২ তারিখ। সিপিএম সহ বিরোধীদের অভিযোগ, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে শাসকদল বিজেপি। ত্রিপুরায় ৩৫টি ব্লকের বেশিরভাগ জায়গায় বিরোধীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। যার জেরে ১০টির বেশি ব্লকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিরোধী দলের প্রার্থীরা। জিরানিয়া, সালেমা ও বামুটিয়া প্রভৃতি ব্লকে বিরোধীদের ওপর আক্রমণ চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Supreme Court On NEET-UG: ফের নিট নয়, নতুন করে পরীক্ষার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget