এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্য দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে ১৬ হাজার, মৃতের সংখ্যায় নয়া রেকর্ড

বাংলায় আরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ

কলকাতা: বাংলায় আরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার। গত ২৪ ঘণ্টা রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃতের সংখ্যায় নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮২-তে। 

রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ল ৫ হাজার ৬৬৬। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬১৫। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০৮ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। জেলায় একদিনে মৃতের সংখ্যা ১৩। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার ৮৫.৬১ শতাংশ।

গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছিল, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিলেন ১৫ হাজার ৯৯২ জন। রেকর্ড গড়ছিল দৈনিক মৃ্ত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৬৮ জনের। কলকাতায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ২৬ জনের। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৫ জন। মৃতের সংখ্যা ছিল ১১। 

এদিকে দিল্লির পর এবার এরাজ্যেও অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। ঘটনা রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের। ৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীদের মৃত্যু হয়েছিল সকাল ৭টা থেকে ১১টার মধ্যে। এর সঙ্গে অক্সিজেন অভাবের কোনও সম্পর্ক নেই। 

এরপরই রাজ্যে অক্সিজেনের অভাব নেই বলে বিজ্ঞপ্তি দিয়ে জানায় রাজ্য সরকার। পাশাপাশি অক্সিজেনের অভাব যাতে না হয়, তাই জন্য রাজ্য সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে, সেটাও বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজ্যের তরফে জানানো হয়েছে, ‘রাজ্যের ১০৫টি হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা আছে। আরও ৪১টি হাসাপাতালে করা হচ্ছে পাইপলাইনের ব্যবস্থা হচ্ছে। রাজ্যে আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে।'পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলিকে বাড়তি সুবিধা দিয়ে বিজ্ঞতিতে বলা হয়েছে,‘হাসপাতালগুলি প্রয়োজনে অক্সিজেনের পাইপলাইন সম্প্রসারণ করতে পারবে’। এছাড়া অক্সিজেন সরবরাহে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget