এক্সপ্লোর

WB Election 2021: শোভন-বৈশাখীর বিরুদ্ধে আদালতে দেবশ্রী, কুণাল, রত্নারা

সম্প্রতি বিজেপির হয়ে রাজনীতির ময়দানে নেমে রায়দিঘি ও মহেশতলাতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মন্তব্য করেন দেবশ্রী রায়কে নিয়ে। আর এই মন্তব্যে ক্ষুব্ধ দেবশ্রী রায়। তিনি মনে করেন তাঁর মানহানি করা হয়েছে। এ নিয়েই তিনি আজ মামলা দায়ের করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: শোভন-বৈশাখী বিরুদ্ধে আদালতে দেবশ্রী- রত্না- কুণাল। আজ আলিপুর আদালতে মানহানির মামলা দায়ের করলেন দেবশ্রী রায়, কুণাল ঘোষ। দেবশ্রী রায়ের করা মামলায় সাক্ষী হলেন শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়।

সম্প্রতি বিজেপির হয়ে রাজনীতির ময়দানে নেমে রায়দিঘি ও মহেশতলাতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মন্তব্য করেন দেবশ্রী রায়কে নিয়ে। আর এই মন্তব্যে ক্ষুব্ধ দেবশ্রী রায়। তিনি মনে করেন তাঁর মানহানি করা হয়েছে। এ নিয়েই তিনি আজ মামলা দায়ের করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে। এদিন দেবশ্রী রায় জানান শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্যে তাঁর করুণা হয়, মানসিক সমস্যায় ভুগছেন শোভন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকেও কটাক্ষ করলেন দেবশ্রী রায়।

অন্যদিকে শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায় জানান, দেবশ্রী রায়ের পাশে থাকার জন্যই তাঁর শোভন-বৈশাখীর বিরুদ্ধে আদালতে আসা। তৃণমূল মুখপত্র কুণাল ঘোষ তিনিও শোভন চট্টোপাধ্যায় বেশকিছু বক্তব্যকে হাতিয়ার করে মানহানির মামলা আগেই দায়ের করেন সিভিল কোর্টে। ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সেই মামলা দায়ের করা হয়েছে। আজ ফৌজদারি আদালত আরও একটি মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। সেই মামলায় সাক্ষী হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে রাখেন কুণাল ঘোষের আইনজীবী। কারণ হিসেবে কুণাল ঘোষ জানান শোভন চট্টোপাধ্যায় তাঁকে নিয়ে যে মন্তব্য করেছেন সেখানে উপস্থিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আলিপুর আদালতে কার্যত জোট বেঁধে দায়ের করা হলো মামলা। আদালতে মামলাগুলি গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। আগেই শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন আদালতেই আইনি পদ্ধতিতে করা হবে মোকাবিলা। বিধানসভা ভোট যখন দুয়ারে তখন রাজ্য রাজনীতিতে একে অপরকে নিয়ে যে আক্রমণ শানাচ্ছে তার রেশ গড়াচ্ছে আদালতের দরজায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget