এক্সপ্লোর

WB Election 2021 News:অমিত শাহর মুখে ফের ভাইপো, পাল্টা জয় শাহর প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফের অমিত শাহর মুখে ভাইপো। পাল্টা, নাম না করে অমিত শাহর ছেলে জয় শাহর প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারির পাল্টা শোনা গেল চ্যালেঞ্জের সুর।

 

ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ: ফের অমিত শাহর মুখে ভাইপো। পাল্টা, নাম না করে অমিত শাহর ছেলে জয় শাহর প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারির পাল্টা শোনা গেল চ্যালেঞ্জের সুর।

কোচবিহারের সভা থেকে বিজেপির প্রাক্তন সভাপতি তথা  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দিদি শুধু ভাইপোর কল্যাণের কথা ভাবেন আর মোদীজি ভাবেন গরীব মানুষের কল্যাণের কথা।

অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধু ভাতিজা-বুয়া। আপনার ছেলে এত টাকা করল কী করে?

অমিত শাহের বুয়া ভাতিজা আক্রমণের জবাবে এভাবে তাঁর ছেলের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হুঁশিয়ারির পাল্টা শোনা গেল চ্যালেঞ্জের সুর। কোচবিহার থেকে হুঙ্কার দিলেন অমিত শাহ।কলকাতা থেকে সুর চড়িয়ে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহ বলেছেন, বাংলার ভোট এ বার ঐতিহাসিক হতে চলেছে। মমতাদিদির দাঙ্গাবাজদের সামনে দাঁড়িয়ে আমাদের দলের কর্মীরা লড়বেন এবং জিতবেন। ভোটকে প্রভাবিত করার ক্ষমতা কারুর নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসুন না, ভোটের লড়াই লড়ব। ভয় দেখাবেন না। আমিও এই মাটিতে জন্মেছি। বলছে, দিদি বাধ্য হবে, না হবে না। গলা কেটে ফেলব, কিন্তু আপনাদের সামনে মাথা নত করব না।

অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাল্টানোর ডাক দিলেন।পাল্টা বিজেপিতে খেলতে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহ বলেছেন, মমতা সরকারকে ছুঁড়ে ফেলে দিন। দিদি বলছে কীসের পরিবর্তন যাত্রা! এটা আসলে পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে পরিবর্তন যাত্রা। কোনও মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে বদলাতে এই পরিবর্তন যাত্রার ডাক নয়, বাংলার সমগ্র পরিস্থিতি বদলাতেই এই পরিবর্তন যাত্রা। দিদি শুধু ভাইপোর কল্যাণের কথা ভাবেন আর মোদীজী ভাবেন গরীব মানুষের কল্যাণের কথা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসুন খেলা হয়ে যাক। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একদিকে আপনারা, একদিকে আমরা। খেলায় আপনাদের হারাব। আমাকে ধমকালে আমি গর্জাই। ওরা গর্জালে আমি বর্ষাই।

অমিত শাহের ছেলে জয় শাহ বর্তমানে বিসিসিআই-এর সচিব। পদাধিকার বদলে ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরই তিনি।কয়েকদিন আগেই এশিয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছেন অমিত-পুত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget