এক্সপ্লোর

WB Election 2021:বীরভূমে বাতিল বিজেপির ‘চায়ে পে চর্চা’, ‘চায়ের আড্ডা’য় জনংযোগে তৃণমূল

জনসংযোগের লক্ষ্যে এবার বীরভূমে চায়ের আড্ডার আয়োজন করল তৃণমূল। অন্যদিকে এদিন বিজেপির তরফে জেলায় চায়ে পে চর্চার আয়োজন করেও তা বাতিল করা হয়। রাজ্য সরকারের সাফল্যের কথা তুলে ধরতেই চায়ের আড্ডা, দাবি তৃণমূলের। পাল্টা বিজেপির কটাক্ষ, আমাদের সংস্কৃতি গ্রহণ করেছে তৃণমূল।

গোপাল চট্টোপাধ্যায়,বীরভূম: জনসংযোগের লক্ষ্যে এবার বীরভূমে চায়ের আড্ডার আয়োজন করল তৃণমূল। অন্যদিকে এদিন বিজেপির তরফে জেলায় চায়ে পে চর্চার আয়োজন করেও তা বাতিল করা হয়। রাজ্য সরকারের সাফল্যের কথা তুলে ধরতেই চায়ের আড্ডা, দাবি তৃণমূলের। পাল্টা বিজেপির কটাক্ষ, আমাদের সংস্কৃতি গ্রহণ করেছে তৃণমূল।

বিজেপির চায়ে পে চর্চার পাল্টা তৃণমূলের চায়ের আড্ডা! বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে বসবে কে? আমজনতার মধ্যে যখন এনিয়ে জল্পনা-কল্পনায় চায়ের কাপে তুফান উঠছে ৷ ঠিক তখনই একদিকে বীরভূমের সিউড়িতে চায়ের আড্ডার আয়োজন করে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হল তৃণমূল।

অন্যদিকে, পূর্ব নির্ধারিত চা-চক্র বাতিল করল বীরভূমের স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির চা চক্রের কথা থাকলেও তারা তা করতে পারেনি। তৃণমূলের তরফে চায়ের আড্ডার আয়োজন করা হয় ৷ শুক্রবার বীরভূমের সিউড়ি শহরে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ও সুভাষ সরকারের চায়ে পে চর্চা যোগদানের কথা থাকলেও হঠাৎ করেই তা বাতিল করা হয়।

এদিকে এদিনই সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় চায়ের আড্ডা বসান বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী। হাতে মাটির ভাঁড়ে চা নিয়ে, স্থানীয়দের অভাব-অভিযোগ শোনেন তিনি।

তৃণমূলের এই চা এর আসরকে কটাক্ষ করেছে বিজেপি। বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডল বলেন, ‘‘আমরা দেখলাম আমাদের সংস্কৃতি তৃণমূল আঁকড়ে ধরেছে। তাই আমরা আজ আমাদের চা চক্র বাতিল করে দিয়েছি।’’

চায়ে পে চর্চা করেও মানুষকে টানতে পারছে না বিজেপি, তাই লোক না হওয়ার ভয়ে কর্মসূচি বাতিল করেছে, পাল্টা বিজেপিকে বিঁধেছে তৃণমূল। তৃণমূল নেতা এবং বীরভূমের জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরী জানান, ‘‘বিজেপির লোক হচ্ছে না বলে ওরা চায়ে পে চর্চা করতে পারছে না। আমাদের চায়ের আড্ডায় মানুষের ভিড় হচ্ছে।’’

 

গত বিধানসভা ভোটে বীরভূম জেলার ১১টি বিধানসভার মধ্যে ৯টিতে জেতে তৃণমূল ৷ দু’টি পায় বাম-কংগ্রেস জোট ৷ উনিশের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে তৃণমূল ৬টিতে এগিয়ে থাকলেও, বিজেপি ৫টিতে লিড পায় ৷ এখন দেখার বিজেপি ‘চায়ে পে চর্চা’ নাকি তৃণমূলের ‘চায়ের আড্ডা’, মানুষের মন পড়তে কোনটা বেশি কার্যকরী হয়!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget