এক্সপ্লোর

WB Election 2021 News: স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলি নিয়ে এবার প্রকাশ্যে শাসকদলের দ্বন্দ্ব

সবার জন্য স্বাস্থ্যসাথী! আসন্ন বিধানসভা ভোটে এটাই তৃণমূলের ট্রাম্প কার্ড! আগামী ভোটে এটাই গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে আশা তৃণমূল নেতৃত্বের। কিন্তু, এই স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলিকে কেন্দ্র করে দুর্গাপুরের কাঁকসায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:  স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলি নিয়ে বচসা। দুর্গাপুরের কাঁকসায় দলের পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আইন-আইনের পথে চলবে বলে জানিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব ।

সবার জন্য স্বাস্থ্যসাথী! আসন্ন বিধানসভা ভোটে এটাই তৃণমূলের ট্রাম্প কার্ড! আগামী ভোটে এটাই গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে আশা তৃণমূল নেতৃত্বের। কিন্তু, এই স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলিকে কেন্দ্র করে দুর্গাপুরের কাঁকসায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। দলের পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। এমনকী শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।

অভিযোগকারিণীর কথায়, “আমার কাছে কুপনগুলো ছিল, রাতে সেগুলো কয়েকজনকে দিচ্ছিলাম, সেই সময় কয়েকজন আসে, হুজ্জুতি করে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওদের দাবি, ঘর থেকে নয়, পার্টি অফিস থেকে কুপন দিতে হবে, কিন্তু, সরকারি কাজ কী করে পার্টি অফিস থেকে করব?’’

শুধু তাই নয়, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতেও অভিযুক্তরা চড়াও হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। অভিযোগকারী তথা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, কাঁকসা জানান, কয়েকজন এসেছিল, আমার ঘরে এসেও হুজ্জুতি করে, আমি বাড়িতে ছিলাম না, দাবি করে পার্টি অফিস থেকে দিতে হবে।

স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলি নিয়ে তৃণমূলের অর্ন্তদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। অস্বস্তির মুখে, আইন আইনের পথে চলবে বলে জানিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দেবদাস বক্সী বলেন, আমাজে জানালে ব্যবস্থা নিতাম, পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে। কাঁকসা থানার পুলিশ সূত্রে দাবি, অভিযোগ পাওয়ার পর, এক জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হয়। বাকি অভিযুক্তরা পলাতক। কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে 'গুপ্ত'ঘর, লাগানো বিশেষ ডিজিটাল লক
স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে 'গুপ্ত'ঘর, লাগানো বিশেষ ডিজিটাল লক
Jahangir Arrested : বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
TMC MPs Meeting : দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের অন্তত ২০ জন বিদ্রোহী সাংসদ : সূত্র
দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের অন্তত ২০ জন বিদ্রোহী সাংসদ : সূত্র
Saugata Roy : 'দিল্লির কিছু বিজেপি নেতা অ্যাপ্রোচ করেছিলেন, তাঁদের বলে দিয়েছি...', যা বললেন TMC সাংসদ সৌগত রায়...
'দিল্লির কিছু বিজেপি নেতা অ্যাপ্রোচ করেছিলেন, তাঁদের বলে দিয়েছি...', যা বললেন TMC সাংসদ সৌগত রায়...

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget