এক্সপ্লোর

WB Election 2021 News: রাস্তা নিয়ে রাজনীতির অভিযোগ প্রবীর ঘোষালের, পথে বিজেপি

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, ‘‘ফিরহাদ হাকিম জল প্রকল্পের উদ্বোধন করেছেন। ৭০% কাজ হয়ে গিয়েছে। প্রকল্পতো এবার শুরু হবে। কার কী অসুবিধা হচ্ছে  গা খুব জ্বলছে। ওঁর গায়ে ফোসকা পড়েছে। প্রবীর ঘোষাল কোনও কাজ করেননি। প্রবীর নিজেই ঠিকাদারদের সঙ্গে ঘুরতেন ৷’’

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: যে রাস্তা নিয়ে বেসুরো মন্তব্যের পর তৃণমূল ত্যাগ। সেই রাস্তা ইস্যুতেই পথে নামলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রবীর ঘোষাল। পাশাপাশি নিজের খাস তালুকে জল প্রকল্প নিয়েও তৃণমূলকে নিশানা করলেন উত্তরপাড়ার বিধায়ক। পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

যে রাস্তা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে দলত্যাগ, বিজেপি যোগদান করেই সেই রাস্তা নিয়েই আন্দোলন শুরু করলেন! মঙ্গলবার সকালে কোন্নগরের কানাইপুর পঞ্চায়েতের সামনে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন সম্প্রতি ঘাস-ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে কোন্নগর স্টেশন থেকে দিল্লি রোড সংযোগকারী ৫ কিলোমিটার দীর্ঘ নৈটি রোড। গত মাসে তৃণমূল ত্যাগের আগে এই নিয়ে মুখ খোলেন প্রবীর ঘোষাল। তিনি তখন বলেছিলেন, ‘‘আমার কাছে দলের লোকেরা এসেই বলছে যে, আপনাকে ভোটে হারিয়ে দেওয়া হবে বলে এই কাজটা ফেলে রাখা হয়েছে।’’

এরপরই দলবিরোধী কাজের অভিযোগ তাঁকে শোকজ করে তৃণমূল। অন্যদিকে দলের সমস্ত পদ ছেড়ে দেন প্রবীর ঘোষাল।  গত মাসের ৩০ তারিখ চার্টার্ড ফ্লাইটে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন প্রবীর ঘোষাল। নতুন দলে যোগদানের পরই সেই রাস্তা ইস্যুতেই পথে নামলেন উত্তরপাড়ার বিধায়ক। প্রবীরবাবুর মতে, ‘‘এই রাস্তা নিয়ে উদাসীন রাজ্য সরকার। রাস্তা নিয়ে রাজনীতি করা হচ্ছে ৷’’

হুগলির কানাইপুরের তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে ভুল বুঝিয়েই বিধায়কের পদ পেয়েছিলেন। বিজেপি গিয়েও মানুষকে ভুল বোঝাচ্ছেন। এতে প্রভাব পড়বে না ৷’’

এর পাশাপাশি এদিন উত্তরপাড়া জল প্রকল্প নিয়েও পুরনো দল তৃণমূলকে নিশানা করেন প্রবীর ঘোষাল। সোমবার এই প্রকল্পের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রবীর ঘোষালের দাবি, ‘‘একই প্রকল্প দু’বার উদ্বোধন করা হল। ধাপ্পাবাজি চলছে। প্রকল্পের মোট খরচ ১৭৬৩ কোটি। এর মধ্যে কেন্দ্র দিয়েছে দেড়শ কোটি। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক দিয়েছে ৪০০ কোটি। এখানে বাকি জলের পাইপ আর আসবে না। কারণ ঠিকাদাররা টাকা পাননি। কেন্দ্র-রাজ্যে একই দলের সরকার হলেই প্রকল্প হবে৷’’

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, ‘‘ফিরহাদ হাকিম জল প্রকল্পের উদ্বোধন করেছেন। ৭০% কাজ হয়ে গিয়েছে। প্রকল্পতো এবার শুরু হবে। কার কী অসুবিধা হচ্ছে  গা খুব জ্বলছে। ওঁর গায়ে ফোসকা পড়েছে। প্রবীর ঘোষাল কোনও কাজ করেননি। প্রবীর নিজেই ঠিকাদারদের সঙ্গে ঘুরতেন ৷’’

বিধানসভা ভোটের মুখে একগুচ্ছ রাস্তা ও উড়ালপুলের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। সেই আবহে বেহাল রাস্তা নিয়ে এবার আন্দোলন নামল বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget