এক্সপ্লোর

WB Corona Strict Guidelines: করোনা মোকাবিলায় আগামী দু-সপ্তাহের জন্য রাজ্যে আরও কড়া বিধি ঘোষণা সরকারের

আজ, সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: করোনা মোকাবিলায় আগামী দু-সপ্তাহের জন্য রাজ্যে আরও কড়া বিধি পালনের কথা ঘোষণা করল সরকার। আজ, সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কাল থেকে জারি হবে এই বিধি। জারি থাকবে ৩০ মে পর্যন্ত।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানান, সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে।

বাজার দোকান খোলা রাখার ক্ষেত্রে তিনি জানিয়েছেন, মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান সকাল ৭-১০ টা অবধি খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। এবার পরিবহনের ক্ষেত্রেও বিধি আরোপ করা হয়েছে। তিনি বলেন, লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে ট্যাক্সি, অটো চলাচল। সব ধরণের জমায়েত বন্ধ থাকবে।

মুখ্যসচিব জানিয়েছেন, ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান খোলা রাখা যাবে। জুট মিলগুলিকে ৩০ শতাংশ শ্রমিক নিয়ে চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। ব্যাঙ্ক ১০টা থেকে ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে, এটিএম চালু থাকবে। পেট্রোল পাম্প, অটো রিপেয়ার শপ খোলা থাকবে। মুখ্যসচিব জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সৎকারে ২০ জনের বেশি জমায়েত নয়। রাত ৯টা থেকে পরের দিন ভোচ ৫টা জরুরি পরিষেবা ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিধিনিষেধ না মানলে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 

উল্লেখ্য, এদিন দুপুরের পর ফের সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব জানান, জুন মাসে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষা হবে না। পরীক্ষাসূচি পরে ঘোষণা করা হবে। পরীক্ষা নিয়ে পরে  শিক্ষা দফতর সিদ্ধান্ত নেবে বলে জানালেন মুখ্যসচিব।

 

 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Parliament Monsoon Session: বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?
বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget