এক্সপ্লোর

Cyclone Alert : একসঙ্গে তৈরি ৪ টি শক্তিশালী ঘূর্ণিঝড়, যে কোনও মুহূর্তে তাণ্ডব শুরু, কোথায় ল্যান্ডফল?

 চারটি ঘূর্ণিঝড়েরই উৎপত্তি পশ্চিম প্রশান্ত মহাসাগরে।  এশিয়া ও আফ্রিকার বহু দেশের উপকূলে তাণ্ডব চালাতে পারে এই ঝড়গুলি।  


আট বছর পর এমন পরিস্থিতি। একসঙ্গে তৈরি হয়েছে ৪ শক্তিশালী ঝড়। প্রবল শক্তি সঞ্চয় করে তা আছড়ে পড়তে পারে সমতলে। আপাতত এই চার ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা তুঙ্গে। বড় দুর্যোগের আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে চারটি ঘূর্ণিঝড় সক্রিয় হয়ে উঠেছে। গত আট বছরে অগাস্ট মাসে এমন পরিস্থিতি দেখা যায়নি। এমন ঘটনায় চিন্তায় আবহবিদরাও।  চারটি ঘূর্ণিঝড়েরই উৎপত্তি পশ্চিম প্রশান্ত মহাসাগরে।  এশিয়া ও আফ্রিকার বহু দেশের উপকূলে তাণ্ডব চালাতে পারে এই ঝড়গুলি।  

পশ্চিমী প্রশান্ত মহাসাগরে  এই মুহূর্তে একসঙ্গে চারটি  ঝড় সক্রিয় রয়েছে। প্রত্যেকটির নামকরণও হয়ে গিয়েছে। অগাস্ট মাসে এমন পরিস্থিতি দীর্ঘ কয়েক বছর পর দেখা গেল। সক্রিয় চারটি সিস্টেমের নাম সৌডেল (Saudel), নারা (Nara), গ্যানারি (Gaenari) এবং আতসানি (Atsani)। চারটি ঝড় একই সময়ে সক্রিয় হলেও, এদের অবস্থান, শক্তি এবং গতিপথ আলাদা।

চারটি সিস্টেমের মধ্যে বর্তমানে সবচেয়ে শক্তিশালী -  সৌডেল। এর সর্বোচ্চ  গতি হতে পারে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আর ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আপাতত ঝড়টি তার ইৎপত্তি স্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে চলেছে। সৌডেল ক্রমেই শক্তিশালী হচ্ছে।  ঝড়টির অবস্থান ও গতিপথের পরিবর্তন আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মনে করছেন আবহবিদরা। 

অন্যদিকে, গ্যানারির অবস্থা  বর্তমানে তুলনামূলক দুর্বল। এর বাতাসের গতি প্রায় ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার। গ্যানারি আপাতত প্রায় একই এলাকায় অবস্থান করছে। এর শক্তি ও অবস্থানের ওপর আবহাওয়া সংস্থাগুলি নজর রাখছে। চারটি ঝড়ের মধ্যে আতসানির গতিপথ একদমই আলাদা। এটি প্রায় ১৫.১° উত্তর অক্ষাংশ এবং ১৩৭.৩° পূর্ব দ্রাঘিমাংশের কাছে অবস্থান করছে। 
আতসানির বাতাসের গতি প্রায় ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, আর ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার পর্যন্ত রয়েছে। এটি প্রায় ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে।

সক্রিয় চারটি সিস্টেমের মধ্যে নারা এবং গ্যানারি বর্তমানে প্রায় একই জায়গায় অবস্থান করছে। তবে তাদের শক্তি ও ভবিষ্যৎ গতিপথে পরিবর্তন হতে পারে। অন্যদিকে সৌডেল পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এবং আতসানি উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে।

ফলে চারটি ঝড় একই সময়ে সক্রিয় থাকলেও একই অঞ্চলে চারটি ঝড়ের সরাসরি প্রভাব পড়ছে —এমনটা নয়। তাদের অবস্থান এবং গতিপথ আলাদা হওয়ায় সম্ভাব্য প্রভাবও আলাদা হতে পারে।

এর আগে নভেম্বর ২০২৪-এ পশ্চিমী প্রশান্ত মহাসাগরে একসঙ্গে চারটি ঝড় সক্রিয় হয়েছিল। বর্তমান পরিস্থিতিও আবহাওয়া পর্যবেক্ষকদের নজর কেড়েছে। তবে চারটি ঝড়ের অবস্থান, শক্তি এবং গতিপথ আলাদা হওয়ায় এখনই চারটিকে একই মাত্রার বিপদ হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা।  বাতাসের গতি, ঝড়ের অবস্থান, গতিপথ এবং শক্তির পরিবর্তনে  নজর রাখা হচ্ছে। 

আগামী সময়ে এই ঝড়গুলির শক্তি ও গতিপথে পরিবর্তন আসতে পারে। আপাতত চারটির মধ্যে সৌডেলই সবচেয়ে শক্তিশালী। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget