এক্সপ্লোর

৪৩-এও কীভাবে ২৩-এর মত ফিটনেস ধরে রেখেছেন মল্লিকা শেরাওয়াত? জেনে নিন

এই যোগ তাঁর যখন তখন খাওয়ার তীব্র ইচ্ছাকেও শাসন করতে শিখিয়েছে বলে মল্লিকা জানিয়েছেন। তিনি মিষ্টি খেতে খুব ভালবাসতেন কিন্তু এই যোগ শুরু করার পর থেকে নিজের ওপর নিয়ন্ত্রণ এসেছে তাঁর।

কলকাতা: বলিউডে নেই তিনি দীর্ঘদিন। তবু এখনও তাঁর অনুরাগীসংখ্যা অসংখ্য। বলছি মল্লিকা শেরাওয়াতের কথা। ৪৩ বছর বয়সী মল্লিকা কীভাবে ধরে রেখেছেন নিজের ঈর্ষণীয় ফিগার আর ফিটনেস? চলুন, জেনে নিই। বহু বছর ধরে যোগাসন করে আসছেন মল্লিকা। এ ব্যাপারে সচেতনতাও ছড়ান মানুষের মধ্যে। নিজের যোগাভ্যাসের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শেয়ার করেন তিনি, জানিয়ে দেন সেই আসনের উপকারিতা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গত ৫-৬ বছর ধরে আয়াঙ্গার যোগ করছেন তিনি। এই যোগ ভিন্ন ভিন্ন শারীরিক গঠনকে গুরুত্ব দেয়, মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। অনেকটা ধ্যানের মত, এতে চাপমুক্তি ঘটে, শরীরে তৈরি হয় পজিটিভ এনার্জি। মানসিক শান্তি আসে, মানসিক জোরও পাওয়া যায়। তিনি মাঝে মাঝেই সফর করেন, অনেকটা সময় কাটাতে হয় বিমানে। ১০ ঘণ্টার উড়ান হলেই মানসিক অস্থিরতা তৈরি হয়। কিন্তু আয়াঙ্গার যোগের মাধ্যমে এই সমস্যা কাটিয়ে উঠছেন তিনি।
এই যোগ তাঁর যখন তখন খাওয়ার তীব্র ইচ্ছাকেও শাসন করতে শিখিয়েছে বলে মল্লিকা জানিয়েছেন। তিনি মিষ্টি খেতে খুব ভালবাসতেন কিন্তু এই যোগ শুরু করার পর থেকে নিজের ওপর নিয়ন্ত্রণ এসেছে তাঁর। যেদিন এই যোগাসন করেন সেদিন খুব ভাল ঘুম হয়। তাঁর বক্তব্য, ফিটনেস ধরে রাখতে ব্যায়াম অত্যন্ত জরুরি। ব্যায়ামের কোনও বয়স নেই, যে কোনওদিন শুরু করতে পারেন। যদি মনে করেন কাল থেকে করবেন, তবে কালই সই।
মল্লিকা বরাবর নিরামিষাশী, গত ১০ বছর ধরে ভেগান। দুধ ও দুধ থেকে মেলে এমন কিছু খান না। রোজই ঘরের খাবার খান, তা শরীরের পক্ষে সব থেকে ভাল। তাঁর বক্তব্য, আমাদের দাদু-ঠাকুমারা যে খাবার খেতেন, তাই সব থেকে ভাল কারণ তাতে সব ধরনের পুষ্টি থাকে। এখন বাতাসে দূষণের পরিমাণ বেশি, খাবারেও এসে গিয়েছে কীটনাশক। তাই খাবারের গুণমান কমে গিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের খাবারদাবার নিয়ে অত্যন্ত সাবধান হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget