এক্সপ্লোর

১ তারিখ মিশে যাচ্ছে ১০টি সরকারি ব্যাঙ্ক, জেনে নিন পুরো খবর

যদি এই মিশে যেতে চলা ব্যাঙ্কগুলির কোনটিতে আপনার অ্যাকাউন্ট থাকে, তবে যে ব্যাঙ্কে আপনার ব্যাঙ্ক মিশতে চলেছে, তাতে আপনি গ্রাহক হিসেবে পরিচিত হবেন।

নয়াদিল্লি: যদি এই ১০টি ব্যাঙ্কের গ্রাহক হন, তবে জানতেই হবে, ব্যাঙ্কগুলি মিশে গেলে আপনার সুবিধে না অসুবিধে, কোনটা হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করতে চলেছেন যে এই ১০টি ব্যাঙ্ক মিশে যাচ্ছে ৪টি বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে, পয়লা এপ্রিল থেকে। ২০১৭-য় দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা ছিল ২৭, এই মিশে যাওয়ার ফলে তা কমে দাঁড়াচ্ছে ১২-য়। এ মাসের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ১০টি ব্যাঙ্কের ৪টি বড় ব্যাঙ্কে মিশে যাওয়ায় সম্মতি দিয়েছে। শোনা যাচ্ছিল, করোনা সংক্রমণের ফলে কেন্দ্র এই ব্যাঙ্কের মিশে যাওয়া সংক্রান্ত প্রক্রিয়া কিছুদিন পিছিয়ে দিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে, তা আগের ঘোষণামত আগামীকাল অর্থাৎ ১ তারিখই হতে চলেছে। এবার দেখে নেওয়া যাক, এই ব্যাঙ্ক মিশে যাওয়ায় একজন গ্রাহক হিসেবে আপনাকে কী পরিস্থিতির মধ্যে পড়তে হবে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স আর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিশে যেতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে। এই মিশে যাওয়ার পর পিএনবি হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। আবার সিন্ডিকেট ব্যাঙ্ক মিশে যাবে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে, এটি হয়ে উঠবে চতুর্থ বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশে যাবে এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবার যুক্ত হচ্ছে অন্ধ্র ব্যাঙ্ক আর কর্পোরেশন ব্যাঙ্কের সঙ্গে। যদি এই মিশে যেতে চলা ব্যাঙ্কগুলির কোনটিতে আপনার অ্যাকাউন্ট থাকে, তবে যে ব্যাঙ্কে আপনার ব্যাঙ্ক মিশতে চলেছে, তাতে আপনি গ্রাহক হিসেবে পরিচিত হবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, এমআইসিআর, ডেবিট কার্ড ইত্যাদি যেমন চলছিল তেমনই চলবে আগামী নোটিস না আসা পর্যন্ত। যেমন পরিষেবা পাচ্ছিলেন, তেমনই পাবেন। হ্যাঁ, পরে সম্ভবত নতুন অ্যাকাউন্ট নাম্বার পাবেন আর কাস্টমার আইডি। অটো ক্রেডিট বা ডেবিট নিয়েও চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ বিভিন্ন আর্থিক লেনদেনে ওই আইএফএসসি কোড সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেছেন আপনি। যদি না মূল ব্যাঙ্কের আর্থিক ব্যবস্থায় আপনার অ্যাকাউন্ট মিশে যাওয়ায় কোনও সমস্যা না হয় তাহলে ডিভিডেন্ডের অটো ক্রেডিট, স্যালারির অটো ক্রেডিট, বিলের অটো ক্রেডিট-এ সহ আটকাবে না। যদি ফিক্সড বা রেকারিং ডিপোজিট রেট নিয়ে উদ্বিগ্ন থাকেন, তবে চিন্তা করা বন্ধ করুন। ম্যাচিওরিটির সময় না আসা পর্যন্ত বর্তমান সুদের হারই চলবে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মিশে যাওয়া ব্যাঙ্কের সর্বশেষ টার্ম ডিপোজিট রেটেই পুনর্নবীকরণ হবে। এখনকার ক্রেডিট আর ডেবিট কার্ড চলবে কিনা তা নিয়েও চিন্তা নিষ্প্রয়োজন। ক্রেডিট কার্ডে যে এক্সপায়ারি ডেট লেখা আছে সেটা না আসা পর্যন্ত কার্ড বহাল থাকবে। এরপর যে ব্যাঙ্কে আপনার ব্যাঙ্ক মিশে যাচ্ছে, তার থেকে নতুন ক্রেডিট কার্ডের আবেদন করুন।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget