এক্সপ্লোর

কোথায় হার্দিক প্যাটেল? পতিদার নেতার খোঁজ মিলছে না ১৮ জানুয়ারি থেকে

হার্দিক আবার ফেসবুকে লিখেছেন, এ বছরের শেষে পঞ্চায়েত ভোট, তার আগে বিজয় রূপানি নেতৃত্বাধীন গুজরাত বিজেপি সরকার তাঁকে গ্রেফতার করতে চায়। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা আনা হয়েছে, তিনি আগাম জামিনের চেষ্টায় রয়েছেন।

সুরাত: ১ মাস হতে চলল, গুজরাত কংগ্রেসের আগুনখেকো নেতা হার্দিক প্যাটেল নিখোঁজ। পতিদার আনামত আন্দোলন সমিতি বা পাস-এর এক অনুষ্ঠানে তাঁর স্ত্রী কিঞ্জল দাবি করেছেন এ কথা। তবে সোশ্যাল মিডিয়ায় এখনও সক্রিয় হার্দিক, মঙ্গলবারই ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেছেন, রাজ্য সরকার মিথ্যে মামলায় জেলে পোরার চেষ্টা করছে তাঁকে। গুজরাতে পতিদারদের কোটার দাবিতে আন্দোলন উসকে দিয়েছিলেন ২৬ বছরের হার্দিক। এই আন্দোলনের জেরে পদত্যাগ করতে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলকে, বলা হয়, পতিদার বিক্ষোভ তিনি ঠিকমত সামলাতে পারছেন না। হার্দিকের স্ত্রী কিঞ্জল বলেছেন, ২০১৫-র একটি রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত মামলায় ১৮ জানুয়ারি হার্দিককে গ্রেফতার করা হয়। তারপর থেকে তাঁর খোঁজ নেই। আদালত বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও হাজিরা দিচ্ছিলেন না হার্দিক। জারি হয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। ১৮ তারিখ গ্রেফতার হওয়ার ৪ দিন পর জামিন পান তিনি, ফের অন্য দুটি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। এই দুই মামলায় তিনি জামিন পান ২৪ তারিখ। কিন্তু আদালতে হাজিরা না দেওয়ায় ৭ ফেব্রুয়ারি ফের জারি হয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। কিঞ্জলের বক্তব্য, হার্দিক কোথায় তিনি জানেন না। কিন্তু পুলিশ নিয়মিত তাঁর খোঁজে তাঁদের বাড়ি আসছে। হার্দিক আবার ফেসবুকে লিখেছেন, এ বছরের শেষে পঞ্চায়েত ভোট, তার আগে বিজয় রূপানি নেতৃত্বাধীন গুজরাত বিজেপি সরকার তাঁকে গ্রেফতার করতে চায়। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা আনা হয়েছে, তিনি আগাম জামিনের চেষ্টায় রয়েছেন। তাঁর ঘনিষ্ঠ পতিদার নেত্রী ও বর্তমানে এনসিপিতে যোগ দেওয়া রেশমা প্যাটেল বলেছেন, রাজ্য সরকার কথা দিয়েছিল, তাঁদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করবে। সেই কথা তারা রাখেনি। দরকার পড়লে আবার দলমতনির্বিশেষে সঙ্ঘবদ্ধ হয়ে আন্দোলনে নামবেন তাঁরা। হার্দিক ঘনিষ্ঠদের ধারণা, পুলিশের ভয়েই সম্ভবত গা ঢাকা দিয়েছেন হার্দিক। কিন্তু বিজেপি বলছে, পতিদার নেতাদের বিরুদ্ধে রাজ্য সরকারের যত মামলা ছিল, সব প্রত্যাহার করা হয়েছে। যেগুলি তাদের আওতায় নেই, সেগুলি চলছে শুধু। নোটিশ পাওয়া সত্ত্বেও হার্দিক আদালতে যাচ্ছিলেন না, সে জন্যই সমস্যায় পড়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget