এক্সপ্লোর

Medical Science News: চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?

Tooth in Eye Socket: চোখের উপর দাঁত গজাল কিশোরের। এই প্রথম এমন ঘটনা ধরা পড়ল।

নয়াদিল্লি: চোখের কোটরে গজিয়ে উঠছে দাঁত। বিরল ঘটনা ধরা পড়ল এই ভারতেই। এক কিশোরের চোখের পাতার ঠিক উপরে, ভুরু এবং চোখের পাতার মাঝের জায়গা দিয়ে বেরিয়ে এসেছে দাঁত। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায়। (Tooth in Eye Socket)

American Academy of Opthalmology জার্নালে বিষয়টি উঠে এসেছে। ১৪ বছরের কিশোরের শরীরে ধরা পড়েছে এই বিরল ঘটনা। জানা গিয়েছে, প্রথমে বাঁ চোখের উপরের অংশ ফুলে যায় ওই কিশোরের। প্রথমে কোনও যন্ত্রণা ছিল না। কিন্তু ক্রমে শক্ত হয়ে ওঠে চোখের ওই অংশ। একটা সময় পর ফুসকুড়ির মুখের মতো দু’টি শক্ত, সাদা অংশ প্রকট হয়। (Medical Science News)

চোখের উপর দাঁত বেরোতে পারে বলে প্রথমে মাথাতেই আসেনি চিকিৎসকদের। সিটি স্ক্যান করে দেখা যায়, চোখের কোটরে আসলে দাঁত গজাচ্ছে কিশোরের। চোখের উপর দাঁত গজানোর এই ঘটনাকে ‘Ectopic Tooth’ বলছেন চিকিৎসকরা। ভুল জায়গায় গজিয়ে ওঠা দাঁতকে ‘Ectopic Tooth’ বলা হয়। গবেষণাপত্রে চিকিৎসক মেঘনা তনওয়ার জানিয়েছেন, এই প্রথম এমন ঘটনা সামনে এল যেখাবে চোখের উপর দাঁত গজিয়ে উঠেছে।


Medical Science News: চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?

দেখুন-https://www.aaojournal.org/article/S0161-6420(25)00801-2/fulltext

আরও পড়ুন: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

চিকিৎসাবিদদের মতে, এর আগে, মুখের ভিতরের উপরের তালুতে বা নসিকাগহ্বরে দাঁত গজানোর ঘটনা সামনে এলেও, এই প্রথম চোখের উপর দাঁত গজানোর ঘটনা ধরা পড়ল। বৃদ্ধিজনিত সমস্যা বা পুরনো কোনও আঘাত থেকে মুখের তালু বা নাসিকাগহ্বরে দাঁত গজানোর নজির রয়েছে। এক্ষেত্রে চোখের কোটরে দাঁত গজানোর নেপথ্যে নির্দিষ্ট কোনও কারণ চিহ্নিত করা যায়নি এখনও পর্যন্ত। ছেলেটির কোনও জিন-গত রোগ ছিস বা আঘাতের ইতিহাসও নেই।

আরও পড়ুন: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন

সিটি স্ক্যানে দেখা গিয়েছে, ছেলেটির মাথার খুলির অন্য কোথাও দাঁত নেই। অস্ত্রোপচার করে ছেলেটির চোখের উপর থেকে ওই দাঁত তুলে ফেলা হয়েছে। তবে চোখের উপর দাঁত গজাল কেন, তা এখনও বোঝা যায়নি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget