এক্সপ্লোর

Masks: কোভিড কমলেও বিশ্বে বাড়ছে 'মাস্ক দূষণ', আগাম সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Covid Masks: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, করোনা রুখতে যে গ্লাভস, মাস্ক, সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে, তা অত্যাধিক মাত্রায় ব্যবহৃত হচ্ছে।

নয়া দিল্লি: করোনাভাইরাস আটকাতে এখন মাস্কই ভরসা বিশ্বের। কিন্তু সেই মাস্কই এবার ডেকে আনছে বিপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, করোনা রুখতে যে গ্লাভস, মাস্ক, সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে, তা অত্যাধিক মাত্রায় ব্যবহৃত হচ্ছে। ফলে বিশ্বজুড়ে বাড়ছে এই দূষণ। কোটি কোটি মাস্ক, ও টিকা দেওয়ার সিরিঞ্জের জঞ্জাল বাড়ছে বিশ্বজুড়ে। যা আগামী দিনে ডেকে আনতে পারে নতুন কোনও বিপদ। 

মঙ্গলবার জানিয়েছে যে হাজার হাজার টন অতিরিক্ত চিকিৎসা বর্জ্য স্বাস্থ্য ও পরিবেশ উভয়কেই হুমকির মুখে ফেলছে। এই ব্যবস্থাগুলিকে উন্নত করার এবং সরকার ও জনগণ উভয়ের কাছে আবেদন জানান হচ্ছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি এমনটাই জানান হয়েছে। ডাঃ মার্গারেট মন্টগোমারি বলেছেন, "জনগণকে আরও সচেতন ভোক্তা হয়ে উঠতে হবে।" ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের কথা উল্লেখ করে মন্টগোমারি বলেন, "আমরা দেখতে পেয়েছি যে লোকেরা অতিরিক্ত পিপিই পরেছে।"

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, " মুন স্যুট এবং গ্লাভস নামে পরিচিত প্রায় ৮৭ হাজার টন এই জাতীয় সরঞ্জামের বেশিরভাগই কোভিড এর বিরুদ্ধে লড়াই করার জন্য। ২০২০ এর মার্চ থেকে ২০২১ নভেম্বর পর্যন্ত এত সংখ্যক কিট ব্যবহার হয়েছিল। বিশ্বব্যাপী ৮ বিলিয়ন ডোজের জন্য ভ্যাকসিন সিরিঞ্জ, সূঁচ এবং সুরক্ষা বাক্সের ক্ষেত্রে অতিরিক্ত ১৪৩ টন বর্জ্য তৈরি করেছে।" 

ডাঃ মাইকেল রায়ান বলেন, "স্বাস্থ্যকর্মীদের সঠিক ব্যবস্থা প্রদান করা একেবারেই অত্যাবশ্যক। তবে এটি আশেপাশের পরিবেশের উপর প্রভাব না ফেলে নিরাপদে ব্যবহার করা যেতে পারে কি না তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।" অন্যদিকে, ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশনের ডাঃ অ্যান উলরিজ বলেছেন, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামগুলির "নিরাপদ এবং যুক্তিসঙ্গত ব্যবহার" পরিবেশগত ক্ষতি হ্রাস করবে। পাশাপাশি অর্থ সাশ্রয় করবে, সরবরাহের সম্ভাব্য ঘাটতি হ্রাস করবে, সংক্রমণ প্রতিরোধে সহায়তা করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এ বিষয়ে পরিবেশ-বান্ধব প্যাকেজিং এবং শিপিংয়ের পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য সরঞ্জাম এবং পুনর্ব্যবহারযোগ্য বা বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহারের মতো সুপারিশ জারি করেছে।       

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
ABP Ananda Top 10,9 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget