এক্সপ্লোর

শুরুর দিকে কোভিড-১৯ সংক্রমণের খবর জানায়নি চিন, 'ডিগবাজি' খেয়ে স্বীকারোক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

পৃথিবী জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যখন ১.১ কোটি ছুঁইছুঁই, তখন টনক নড়ল বিশ্ব স্বাস্থ্য সংস্থার...

জেনিভা: পৃথিবী জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যখন ১.১ কোটি ছুঁইছুঁই, তখন টনক নড়ল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। পূর্ববর্তী অবস্থান থেকে ডিগবাজি খেয়ে এখন তারা অবশেষে স্বীকার করল, মহা-সংক্রমক এই ভাইরাস সম্পর্কে চিন সংযুক্ত রাষ্ট্রপুঞ্জকে সময়মতো অবগত করেনি।

এক মার্কিন সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ওয়েবসাইটে কোভিড-১৯ সংক্রান্ত খবরের ঘটনাক্রমে পরিবর্তন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পত্রিকার দাবি, হু-এর ওয়েবসাইট থেকে একটা তথ্য প্রত্যাহার করা হয়েছে যেখানে আগে বলা ছিল-- উহানে নিউমোনিয়া সংক্রমণের রিপোর্ট করেছে চিন।

পত্রিকা জানিয়েছে, গতমাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হওয়া মার্কিন হাউস বিদেশ বিষয়ক কমিটি রিপাবলিকান্স-এর অন্তর্বর্তী রিপোর্টে বলা হয়েছিল, উহানে শুরুর দিকে করোনা সংক্রমণের খবর একেবারেই জানায়নি চিন। এরপরই, অত্যন্ত গোপনে "টাইমলাইন অফ হু-জ রেসপন্স টু কোভিড-১৯" শীর্ষক ঘটনাক্রমে মঙ্গলবার এই পরিবর্তন আনে হু।

আগে হু-এর ওয়েবসাইটে "টাইমলাইন অফ হু-জ রেসপন্স টু কোভিড-১৯" ঘটনাক্রমে কী লেখা ছিল?

৩১ ডিসেম্বর, ২০১৯: হুবেই প্রদেশের উহানে একাধিক নিউমোনিয়া সংক্রমণ ঘটেছে বলে জানায় উহানের পুর-স্বাস্থ্য কমিশন। যার অব্যবহিত নোভেল করোনাভাইরাস চিহ্নিত হয়েছিল।

কী পরিবর্তন করা হয়েছে?

৩১ ডিসেম্বর, ২০১৯: উহানের পুর-স্বাস্থ্য কমিশনের ওয়েবসাইটকে উদ্ধৃত করা চিনা সংবাদমাধ্যমের একটি রিপোর্ট পায় চিনে অবস্থিত হু-এর দফতর। সেখানেই বলা হয়েছিল, উহানে দ্রুতহারে ছড়িয়ে পড়া এক 'ভাইরাল নিউমোনিয়া'-র কথা।

এর অর্থ কী?

আগের বক্তব্যের অর্থ ছিল, চিনা প্রশাসন প্রথম ঘটনার কথা জানিয়েছিল। কিন্তু, পরিবর্তিত বক্তব্যের অর্থ হল হু আসলে চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ওই ধারনা তৈরি করেছিল। সরকারিভাবে, হু-কে এই ভাইরাল সংক্রমণের কথা জানানো হয়নি।

এখন কী হবে?

অনেকেই মনে করেন, করোনাভাইরাসকে যদি চিন নিজের সীমার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে বিশ্বে এমন অতিমারী ছড়িয়ে পড়ত না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই অভিযোগ করেছেন, চিনের ওপর নরম হু। যে কারণে, চিনা ভাইরাস বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট হু-এর আচরণে এতটাই বিরক্ত ছিলেন, যে তিনি জানিয়ে দেন, হু সদস্যপদ ছেড়ে দেবে আমেরিকা। যদিও, হু-এর মহাসচিব তেদরস আধানম ঘেব্রেয়েসাস জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও হু-এর সদস্য।

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget