এক্সপ্লোর

কারসাজি চিনের? মানচিত্রে আলাদা রঙে জম্মু-কাশ্মীর, লাদাখকে ভারত থেকে বিচ্ছিন্ন দেখিয়ে বিতর্কে হু  

লন্ডনের বাসিন্দা জনৈক ভারতীয় তথ্য় ও প্রযুক্তি বিশেষজ্ঞের প্রথম এটা নজরে পড়ে হোয়াটসঅ্য়াপে। এটা জানাজানি হওয়ার পর প্রবাসী ভারতীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। ওয়েবসাইটে ভারতকে নেভি ব্লু রঙে দেখানো হলেও জম্মু কাশ্মীর, লাদাখকে দেখানো হয়েছে ধুসর রঙে। আর আরেক বিতর্কিত এলাকা আকসাই চিনকে ধুসর রঙের মধ্যে নীল স্ট্রাইপে দেখানো হয়েছে, যেমন দেখানো হয়েছে চিনকেও।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর, লাদাখকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেখানোর অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিরুদ্ধে।  হু-এর ওয়েবসাইটে বিভিন্ন রং ব্যবহার করে এমন ভাবে ২০১৯-এ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে তৈরি হওয়া জম্মু ও কাশ্মীর, লাদাখকে দেখানো হয়েছে যেন তারা ভারতের অংশ নয়। লন্ডনের বাসিন্দা জনৈক ভারতীয় তথ্য় ও প্রযুক্তি বিশেষজ্ঞের প্রথম এটা নজরে পড়ে হোয়াটসঅ্য়াপে। এটা জানাজানি  হওয়ার পর প্রবাসী  ভারতীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। ওয়েবসাইটে ভারতকে নেভি ব্লু রঙে দেখানো হলেও জম্মু কাশ্মীর, লাদাখকে দেখানো হয়েছে ধুসর রঙে।  আর আরেক বিতর্কিত এলাকা আকসাই চিনকে ধুসর রঙের মধ্যে নীল স্ট্রাইপে  দেখানো হয়েছে, যেমন দেখানো হয়েছে চিনকেও।  হু-এর কোভিড-১৯ পরিস্থিতি সংক্রান্ত ড্যাশবোর্ডে রয়েছে মানচিত্রটি।  ড্যাশবোর্ডে করোনাভাইরাস অতিমারীতে কোন দেশে সংক্রমণ কেমন, সেই  তথ্য রয়েছে। যদিও মানচিত্রের ব্যাপারে তারা রাষ্ট্রপুঞ্জের রূপরেখা, রীতিনীতি মেনে চলে বলে দাবি করেছে হু। ওই ভারতীয় তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞের বক্তব্য, জম্মু কাশ্মীর, লাদাখকে ভারতের বাইরে বলে দেখানোর পিছনে চিনের হাত থাকতে পারে। তিনি সওয়াল করেছেন, চিন হু-কে  প্রচুর অর্থ দেয়, হয়তো সেজন্যই তারা  এমনটা করেছে। জম্মু-কাশ্মীর, লাদাখকে আলাদা রঙে দেখিয়েছে মানচিত্রে। পঙ্কজ নামে ওই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম বলেছে, হু-এর মতো এত বড় দায়িত্ব পাওয়া একটি বৃহত্ সংগঠন এটা করতে পারে দেখে বিস্মিত বোধ করছি। ভারত যেহেতু এখন ওদের চেয়ার পদে রয়েছে, সেজন্য় হু-এর এ ধরনের কাজকর্মে ইন্ধন না দেওয়াটা আরও বেশি জরুরি। তিনি বলেছেন, আমি জানি, হু-কে চিন প্রচুর অর্থ দেয়, পাকিস্তান চিন থেকে লোন পায়। তাই বিষয়টা জিইয়ে রাখতে চায়। আমার ধারণা, এর পিছনে চিনের হাত আছে, কেননা হু-তে চিনের ক্ষমতা, প্রভাব বিশাল। প্রসঙ্গত, গত বছরই হু-এর এক্সিকিউটিভ বোর্ডে চেয়ার পদে দায়িত্বভার নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন। সোস্যাল মিডিয়া অ্য়াট রিচ ইন্ডিয়া (ইউকে) নামে একটি প্রবাসী ভারতীয় সংগঠনের প্রধান নন্দিনী সিংহ হু-কে  আক্রমণ করে বলেছেন, ভারতের অঞ্চলকে আলাদা আলাদা রঙে দেখানো থেকে স্পষ্ট, চিনের সঙ্গে আঁতাত আছে ওদের। গোটা বিশ্বকে পিপিই ও ভ্যাকসিন সরবরাহ করা সহ কোভিড-১৯ মোকাবিলায় ভারত যা করেছে, সেজন্য  ধন্যবাদ দেওয়ার বদলে এটা তাকে আঘাত করার বেপরোয়া প্রয়াস। ভারতের কাছে ক্ষমা চেয়ে ভুল শুধরে নেওয়া উচিত হু-র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget