এক্সপ্লোর

পাঁচ সমালোচকের সঙ্গে সিএএ-বিতর্কসভায় কেন বসছেন না মোদি? প্রশ্ন চিদম্বরমের

গত সপ্তাহে, একটি সিএএ-প্রতিবাদ সভায় অংশ নিতে কলকাতায় এসেছিলেন চিদম্বরম। সেখানে তিনি এনআরসি ও জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন। মঙ্গলবারই সিএএ প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন অমিত শাহ। বলেন, বিরোধীরা যতই প্রতিবাদ করুক না কেন, নতুন আইন নিয়ে সরকার পিছিয়ে আসবে না।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে প্রধানমন্ত্রীকে ফের নিশানা করলেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম। বললেন, সিএএ-র পাঁচ সমালোচকদের সঙ্গে কোনও মুক্ত বিতর্কসভায় অংশ নিতে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম। এখনও নরেন্দ্র মোদি বা তাঁর সরকার তা গ্রহণ করেনি। বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া না পাওয়ায় ফের ট্যুইটারে সোচ্চার হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে সরকারকে তাঁর চ্যালেঞ্জের কথা আবার মনে করিয়ে দেন। তিনি লেখেন, আমি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলাম, তিনি পাঁচজন সেরা সমালোচককে চিহ্নিত করে তাঁদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিন। কেন প্রধানমন্ত্রী বা সরকার সেই আমন্ত্রণ গ্রহণ করছেন না? চিদম্বরম বলেন, পাঁচজন সমালোচকের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা বিতর্কসভা হোক। সেটা সরাসরি সম্প্রচার হোক। তারপর মানুষ তাঁদের সিদ্ধান্ত নেবেন। আরেকটি ট্যুইটে চিদম্বরম লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে সিএএ নিয়ে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন। কংগ্রেস নেতার মতে, গত ১২ ডিসেম্বর থেকে সেটাই তো চেয়ে আসছে বিরোধী, বিচারক, শিক্ষাবিদ, লেখক, শিল্পী, ছাত্র ও যুবারা। তাই নয় কি?

প্রসঙ্গত, মঙ্গলবারই সিএএ প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন অমিত শাহ। বলেন, বিরোধীরা যতই প্রতিবাদ করুক না কেন, নতুন আইন নিয়ে সরকার পিছিয়ে আসবে না। তিনি রাহুল গাঁধী, মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে প্রকাশ্যে বিতর্কে আসার চ্যালেঞ্জ জানান। শাহ বলেন, এই সব নেতারা ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য এসব (প্রতিবাদ) করছে। গত সপ্তাহে, একটি সিএএ-প্রতিবাদ সভায় অংশ নিতে কলকাতায় এসেছিলেন চিদম্বরম। সেখানে তিনি এনআরসি ও জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন। বলেন, এনপিআর হল ছদ্মবেশী এনআরসি। নাগরিকত্ব আইন নিয়ে অসমে ধাক্কা খেয়ে মোদি সরকার গিয়ার পাল্টে শুধুমাত্র এনপিআর নিয়ে কথা বলছে। চিদম্বরম বলেছিলেন, আমাদের লক্ষ্য হল সিএএ ও এনআরসি-র অসৎ-উদ্দেশ্যের বিরুদ্ধে লড়াই করা। এপ্রিল থেকে এনপিআর চালু হলেও, আমরা তা মানব না। এটাই আমাদের অবস্থান। ওই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধীদের এই ইস্যুতে হাতে হাত মেলানোর আহ্বানও জানান তিনি। বলেন, যে সব বিরোধীরা এনআরসি, সিএএ ও এনপিআর-এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, তাদের উচিৎ একযোগে লড়াই চালানো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget