এক্সপ্লোর

Murshidabad Waqf Protest: অশান্তির জের, মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদে বন্ধ ইন্টারনেট পরিষেবা

Murshidabad News: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও এখনও তাড়া করছে আতঙ্ক। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হওয়ার পর থমথম করছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা।

আবির দত্ত, কলকাতা: অশান্ত মুর্শিদাবাদ (Murshidabad Waqf Protest), আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদে বন্ধ ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার রাত ১০ অবধি বন্ধ ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। নবান্নের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের একাংশে বন্ধ ইন্টারনেট পরিষেবা। 

 ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও এখনও তাড়া করছে আতঙ্ক। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হওয়ার পর থমথম করছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। সুতি থেকে ধুলিয়ান, জলঙ্গি থেকে জঙ্গিপুর। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েক দিন ধরে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। থমথমে সুতি, সামশেরগঞ্জের একাধিক এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ ও বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে পরিস্থিতি সামাল দিতে শনিবারই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নেমেছে। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জ মিলিয়ে ১৭ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে খবর, সুতি-সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় গ্রেফতারির সংখ্য়া শতাধিক। তবে উত্তপ্ত পরিস্থিতি মধ্যেও যেন কোনও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখা যাচ্ছে। পুলিশের আশ্বাস মেলার পর সামশেরগঞ্জের রতনপুরে একটি ওষুধের দোকান খুলেছে। যেখানে শুক্রবার ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং গুজব ছড়ানো আটকাতে এবার মুর্শিদাবাদে বন্ধ রাখা হল ইন্টারনেট পরিষেবা। জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের একাংশে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে নবান্ন।                               

মুর্শিদাবাদের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল বিধায়ক। ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, " এটা জঙ্গিপুর পুলিশের গাফিলতির জন্য...তাঁরা যদি গ্রাসরুটে বা তাঁদের স্থানীয় থানা এলাকায় যেসব ঘটনা ঘটেছে, সঠিক তথ্য যদি দিত, উনি(ডিজি)যখন কালকে তড়িঘড়ি আসলেন, আগে যদি তাঁর (ডিজি) আসার প্রয়োজনীয়তা দেখা দিত, নিশ্চয় তাহলে কাল যখন আসতে পেরেছেন , দু'দিন আগেও আসতে পারতেন। তাঁরা এটাকে হালকাভাবে নিয়েছে।'' যদিও পুলিশের দাবি, পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল। জঙ্গিপুর পুলিশ জেলার  পুলিশ সুপার আনন্দ রায় বলেন, "এখন পরিস্থিতি অনেকটা ভাল আছে। আমি একটাই অনুরোধ করব আপনাদের মাধ্যমে কেউ গুজবে কান দেবেন না, অনেক রকম গুজব ভাসছে। যদি কারও কোনও সন্দেহ থাকে, আমাদের কন্ট্রোলরুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন।''

সেরা শিরোনাম

Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget