এক্সপ্লোর

করোনা: ৬ মাসের জন্য মকুব করা হোক সমস্ত ইএমআই, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ সনিয়ার

সনিয়া লিখেছেন, এই অনিশ্চয়তার মুহূর্তে আমাদের সকলকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে, দেশের প্রতি, মানবতার প্রতি নিজেদের কর্তব্য পালন করতে হবে। সরকারের প্রতিটি পদক্ষেপ সমর্থন করবে কংগ্রেস, সবরকম সহযোগিতা করবে।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই লকডাউন সমর্থন করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের করা সবরকম পদক্ষেপ কংগ্রেস সর্বান্তঃকরণে সমর্থন করবে। এই পরিস্থিতিতে ৬ মাসের জন্য সমস্ত ইএমআই মকুব করারও আবেদন করেছেন তিনি। সনিয়া লিখেছেন, এই অনিশ্চয়তার মুহূর্তে আমাদের সকলকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে, দেশের প্রতি, মানবতার প্রতি নিজেদের কর্তব্য পালন করতে হবে। সরকারের প্রতিটি পদক্ষেপ সমর্থন করবে কংগ্রেস, সবরকম সহযোগিতা করবে। এই পরিস্থিতিতে ৬ মাসের জন্য সব ইএমআই মকুব করা হোক, ব্যাঙ্কগুলি যেন এই সময় ঋণের ওপর সুদ না নেয়। এছাড়া দিনমজুর, ১০০ দিনের কর্মী, কারখানা কর্মী, নির্মাণ কর্মী, চাষী ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের অ্যাকাউন্টে হোক ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার। পরামর্শ সনিয়ার। দরিদ্রদের ন্যূনতম আর্থিক সাহায্যের জন্য তাঁর দলের প্রস্তাবিত ন্যায় প্রকল্প কার্যকর করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া প্রতিটি জন ধন অ্যাকাউন্টে ৭,৫০০ টাকা করে ক্যাশ ট্রান্সফার করা যেতে পারে, এই পরিমাণ টাকা দেওয়া যেতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা অ্যাকাউন্টে, বয়স্ক, বিধবা, শারীরিকভাবে অক্ষম, ১০০ দিনের কর্মীদের অ্যাকাউন্টে, যাতে তাঁরা স্বচ্ছন্দে এই ২১ দিন কাটাতে পারেন। যাঁদের কাছে রেশন কার্ড রয়েছে, তাঁদের প্রত্যেককে বিনা মূল্যে ১০ কেজি চাল বা গম দেওয়ার পরামর্শও দিয়েছেন সনিয়া। করোনা কোন এলাকায় বেশি প্রভাব ফেলেছে বিচার করে এলাকাভিত্তিক ত্রাণ প্যাকেজ দেওয়ার কথা বলেছেন তিনি।

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে BJP-র বিরাট জয়, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে BJP-র বিরাট জয়, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Road Accident News: 'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget