এক্সপ্লোর

ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ, তাহলে অন্য দলের উসকানিমূলক ভাষণ দেওয়া নেতাদেরও বিরুদ্ধেও ব্যবস্থা চাই, দাবি বিজেপি বিধায়কের

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, যাঁরা হিংসা, ঘৃণা ছড়ান বা তার প্রচার করেন, তাঁদের আমাদের মঞ্চে জায়গা না দেওয়ার পলিসি মেনে আমরা রাজা সিংহকে ফেসবুকে নিষিদ্ধ করেছি। সম্ভাব্য নীতি লঙ্ঘনকারীদের মূল্য়ায়নের প্রক্রিয়াটি অত্যন্ত ব্যাপক, আমাদের তাঁর অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সেটা থেকেই।

নয়াদিল্লি: ফেসবুক কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্টটি নিষিদ্ধ করে দিয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালে বেরনো খবরের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহ দাবি করলেন, তাহলে অন্য দলগুলির যে নেতারা উসকানিমূলক ভাষণ দেন, তাঁদের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টেও নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত। তিনি বলেছেন, আমি খবর পেয়েছি, ফেসবুক আমার নামে সব পেজ, অ্য়াকাউন্ট সরিয়ে দিয়েছে। আর সব দলেরও অনেক নেতা প্ররোচনামূলক বক্তৃতা দেন। ফেসবুকের তাঁদের অ্যাকাউন্টগুলিও নিষিদ্ধ করা উচিত। আমি আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ফেসবুককে লিখিত ভাবে জানাব। ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, যাঁরা হিংসা, ঘৃণা ছড়ান বা তার প্রচার করেন, তাঁদের আমাদের মঞ্চে জায়গা না দেওয়ার পলিসি মেনে আমরা রাজা সিংহকে ফেসবুকে নিষিদ্ধ করেছি। সম্ভাব্য নীতি লঙ্ঘনকারীদের মূল্য়ায়নের প্রক্রিয়াটি অত্যন্ত ব্যাপক, আমাদের তাঁর অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সেটা থেকেই। গত ১৪ আগস্ট ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়, ফেসবুক বিজেপি নেতা-মন্ত্রীদের ঘৃণাবিদ্বেষ, প্ররোচনামূলক বক্তব্য়ের ক্ষেত্রে নরম মনোভাব দেখাচ্ছে। এ নিয়ে জোর বিতর্ক মাথাচাড়া দেয়। রিপোর্টে অজ্ঞাতপরিচয় ফেসবুকেরই ভিতরের লোকজনের সাক্ষাত্কারের উল্লেখ করে দাবি করা হয়, কোম্পানির ভারত সংক্রান্ত সিনিয়র পলিসি এক্সিকিউটিভ আঁখি দাশ রাজা সিংয়ের ওপর যাতে নিষেধাজ্ঞা না জারি হয়, সেজন্য সংস্থার অভ্যন্তরীণ কনটেন্ট রিভিউ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। রাজার একাধিক পোস্টের নিশানা ছিল মুসলিম সম্প্রদায়। কিন্তু আঁখি নাকি সংস্থার কর্মীদের বোঝান, বিজেপি নেতাদের বিরুদ্ধে এমন কারণে শাস্তিমূলক পদক্ষেপ করা হলে ভারতে কোম্পানির ব্যবসায়িক স্বার্থ মার খাবে। এদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সরাসরি রাজাকে ফেসবুকে নিষিদ্ধ করা নিয়ে কিছু না বললেও দেশের নীতি-নিয়ম মেনেই ঘৃণা, বিদ্বেষমূলক ভাষণের সংজ্ঞা স্থির করা উচিত বলে অভিমত জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতে ঘৃণা, বিদ্বেষমূলক ভাষণ কোনটা, সেটা ঠিক হবে আমাদের সাংবিধানিক ফ্রেমওয়ার্ক ও বিদ্যমান নিয়ম-নীতির ওপর। রাজনৈতিক আনুগত্য নির্বিশেষে সবার ক্ষেত্রে সমান ভাবে তা প্রয়োগ করা উচিত। সনিয়া গাঁধীর বিভেদকামী ভাষণ ফেসবুকে লাইভ সম্প্রচারিত হয়েছে, তার জেরে দিল্লিতে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা, মৃত্যু, ধ্বংসলীলা চলেছে। তিনিও অন্য় যে কারও মতোই সমান দোষী। দ্বিচারিতা চলতে পারে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget