এক্সপ্লোর

নির্ধারিত সময়ের আগে এস-৪০০ ক্ষেপণাস্ত্র পেতে রাশিয়ায় জোর তদবির রাজনাথের

২০১৮ সালে ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি হয় ভারত ও রাশিয়ার মধ্যে..

মস্কো: চলতি রুশ সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিক্টরি ডে উৎসবে যোগ দিতে বর্তমানে তিনদিনের রাশিয়া সফরে গিয়েছেন রাজনাথ। সূত্রের খবর, সেই ফাঁকে সেখানে এস-৪০০ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ণ ও সামরাস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা করতে পারেন প্রতিরক্ষামন্ত্রী ও তাঁর টিম।

মঙ্গলবার, রাশিয়ায় পৌঁছন রাজনাথ। প্রথম দিন তিনি ভারতীয় দূতাবাসে মহাত্মা গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন। ওইদনিই, রুশ উপ-প্রতিরক্ষমন্ত্রী কর্নেল জেনারেল এ ভি ফোমিনের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। সূত্রের খবর, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়। উভয় দেশই পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও দৃঢ় ও বৃদ্ধি করতে অঙ্গীকারবদ্ধ হন বলে জানা গিয়েছে।

পরে, রুশ উপ-প্রধানমন্ত্রী ইয়ুরি বরিসভের সঙ্গে কথা বলেন রাজনাথ। বরিসভ হলেন ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা বিষয়ক ইন্টার গভর্নমেন্টাল কমিশনের চেয়ারম্যান। খবরে প্রকাশ, বরিসভকে রাজনাথ জানান, করোনা অতিমারী সত্ত্বেও ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক অটূট রয়েছে। বরিসভের সঙ্গেও কৌশলগত ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং প্রতিরক্ষা বিষয়ক একাধিক চুক্তি নিয়ে আলোচনা হয় রাজনাথের।

এখানে বলে রাখা প্রয়োজন, ভারত ও রাশিয়া ১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে উল্লখযোগ্য এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতে কালাশনিকভ রাইফেল ও কামোভ হেলিকপ্টার তৈরির বিষয়গুলি।

সূত্রের খবর, এস-৪০০ অ্যান্টি-এয়ারক্র্যাফট (বিমান-বিধ্বংসী) এই ক্ষেপণাস্ত্র যাতে যত দ্রুত সম্ভব ভারতে আসে, তার জন্য জোর তদ্বির করবেন রাজনাথ। ২০১৮ সালে ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি হয় ভারত ও রাশিয়ার মধ্যে। ২০২১ সালের ডিসেম্বর নাগাদ ওই মিসাইল সিস্টেম ভারতে আসার কথা। কিন্তু, পরিবর্তিত পরিস্থিতিতে ভারত এখন চাইছে, সময়ের আগেই ওই ক্ষেপণাস্ত্র হাতে পেতে।

এর পাশাপাশি, আরও বেশি সংখ্যক রুশ সুখোই-৩০এমকেআই ও মিগ-২৯ যুদ্ধবিমান কেনার বিষয়েও কথা হবে। গত বছর, ভারত ও রাশিয়ার মধ্যে একটি পৃথক মউ স্বাক্ষরিত হয়েছিল। যার মাধ্যমে রাশিয়া থেকে ২০০টি কামোভ কেএ-২২৬ হেলিকপ্টার কেনার কথা ভারতের। এছাড়া, রাশিয়া থেকে আর-২৭ এয়ার-টু-এয়ার মিসাইল কেনার জন্য ১৫০০ কোটি টাকার চুক্তি করে ভারতীয় বায়ুসেনা। ওই মিসাইলগুলি সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমানে অন্তর্ভুক্ত করা হবে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget