এক্সপ্লোর

Woman's Head Stuck in Lift: হাসপাতালের লিফটে মাথা আটকে মর্মান্তিক মৃত্যু মহিলা কর্মীর, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য়

Nashik Lift Accident: হাসপাতালে ভয়ঙ্কর দুর্ঘটনা। লিফটে মাথা আটকে গেল মহিলা কর্মীর। মর্মান্তিক মৃত্যু। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

নাসিক: সরকারি হাসপাতালে ভয়ঙ্কর দুর্ঘটনা। লিফটের নীচে মাথা ঢুকে গেল মহিলা কর্মীর। কোনও রকমে তাঁকে উদ্ধার করা হলেও, প্রাণে বাঁচানো গেল না। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে শিউড়ে উঠছেন সকলে। (Nashik Lift Accident)

মহারাষ্ট্রের নাসিকের ঘটনা। সেখানকার ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল  হসপিটাল, কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টারে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মহিলার নাম জ্যোতি শিবাজি আহিরে। বয়স হয়েছিল ৫০ বছর। হাসপাতালে ঠিকাকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২৭ এপ্রিল ওই দুর্ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ওই মহিলা মারা গিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। (Woman's Head Stuck in Lift)

হাসপাতাল সূত্রে খবর, মালপত্র তোলার যে লিফট, তার নীচেই মাথা আটকে যায় জ্যোতির। সার্জিক্যাল বিভাগে কাজ করছিলেন তিনি। সার্জিক্যাল সরঞ্জাম তোলা এবং নামানোর কাজেই ব্য়বহৃত হতো ওই লিফট।  লিফটি কোথায় রয়েছে দেখতে ঝুঁকে পড়েছিলেন তিনি। সেই সময়ই উপর থেকে নেমে আসা ওই লিফটে মাথা আটকে যায় জ্যোতির।

কিন্তু কী করে এমন ঘটনা ঘটল? ৩ মিনিট ৩৬ সেকেন্ডের যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ফাঁকা জায়গায় ঝুঁকে পড়ে কিছু দেখার চেষ্টা করছেন জ্যোতি। সেই সময় হঠাৎই উপর থেকে আসে নেমে আসে লিফটটি। জ্যোতির মাথার উপর সটান নেমে আসে এবং থেমে যায়। লিফটের নীচে মাথা আটকে ছটফট করতে শুরু করেন জ্যোতি। 

হাসপাতালের এক কর্মী প্রথমে জ্যোতিকে ওই অবস্থায় দেখতে পান। ছুটে গিয়ে বাকিদের ডেকে আনেন তিনি। এর পর অনেকে মিলে জ্যোতিকে বের করার চেষ্টা করেন। লিফটটিকে উপরে তোলার চেষ্টা করতেও দেখা যায় কয়েক জনকে। বেশ কিছু ক্ষণ ওই অবস্থায় আটকে ছিলেন জ্যোতি। পরে উদ্ধার করে হাসপাতালের ICU-তে ভর্তি করা হয় তাঁকে। শেষ পর্যন্ত মারা যান সেখানেই। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Kargil Diwas: ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget