এক্সপ্লোর

Maharashtra Caste Panchayat : ডিভোর্সের পর বিয়ে, সালিশি সভায় মহিলাকে থুতু চাটার নিদান "মাতব্বরদের" !

ডিভোর্সের পর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। সেই "অপরাধে" সালিশি সভা ডেকে এক মহিলাকে থুতু চাটানো হল।

আকোলা(মহারাষ্ট্র) : ডিভোর্সের পর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। সেই "অপরাধে" সালিশি সভা ডেকে এক মহিলাকে থুতু চাটানো হল। অমানবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অকোলা জেলায়। ওই মহিলাকে ১ লক্ষ টাকা "জরিমানা" দেওয়ারও নির্দেশ দেয় তাঁর সম্প্রদায়ের "মাতব্বররা"।

৩৫ বছরের ওই মহিলা "নথ যোগী" সম্প্রদায়ের। ২০১১ সালে প্রথম বিয়ে হয় তাঁর। কিন্তু, ২০১৫ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০১৯ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। যা তাঁর সম্প্রদায়ের একাংশ মেনে নেয়নি। এবিষয়ে মীমাংসার জন্য সালিশি সভা ডাকা হয়। ডাক পড়ে মহিলার বোন ও আত্মীয়দের। যদিও সভায় উপস্থিত ছিলেন না মহিলা।

ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, "জাতি পঞ্চায়েত"-এর সদস্যরা কলা পাতার ওপর থুতু ফেলেন। শাস্তি হিসাবে সেই থুতু চাটতে হয় তাঁকে। এর পাশাপাশি তাঁকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। 

তাঁর উপর এই শাস্তির খাঁড়ার কথা তাঁকে জানান আত্মীয়রা। ওই মহিলা জলগাঁও জেলার বাসিন্দা। কিন্তু, ঘটনাটি অকোলা জেলার। তিনি এসে পঞ্চায়েতের এইসব দাবি-দাওয়া পূরণ করেন। তার পরই তাঁকে সম্প্রদায়ে "ফিরিয়ে" নেওয়ার কথা বলা হয়।

যদিও পঞ্চায়েতের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওই মহিলা। তিনি চোপদা সিটি থানার দ্বারস্থ হন। পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানান। এমনটাই জানিয়েছেন জলগাঁওয়ের পুলিশ সুপার প্রবীণ মুণ্ডে। মহারাষ্ট্রে সামাজিক বয়কট থেকে জনগণকে সুরক্ষা আইন ২০১৬-র ৫ এবং ৬ নম্বর ধারায় পঞ্চায়েতের ১০ সদস্যের বিরুদ্ধে FIR দায়ের হয়। 

ওই মহিলা জলগাঁওয়ের চোপদা থানা এলাকার বাসিন্দা। তাই সেখানে অভিযোগ দায়ের হয়। কিন্তু, ঘটনাটি অকোলা জেলার পিঞ্জর থানা এলাকায় ঘটে বলে মামলাটি সেখানে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এপ্রিলের ৯ তারিখে অকোলার ওয়াডগাঁওয়ে ঘটনাটি ঘটে। গতমাসের এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি সামনে আসার পর বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget