এক্সপ্লোর

Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বৃদ্ধ, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

Women Avoid Fathers's Funeral: হরিয়ানার সোনীপত থেকে এই ঘটনা সামনে এসেছে। বাবার মৃত্যুতে তিন মেয়ের কেউ এলেন না।

নয়াদিল্লি: নিজের সবটুকু দিয়ে পড়াশোনা শিখিয়েছিলেন তিন মেয়েকে। তিন মেয়েকেই নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক বাবা। শুধু তাই নয়, মৃত্যুর পর মেয়েদের একজনকেও দেখা গেল না তাঁর শেষকৃত্যে। ভিডিও কলে বাবার শেষকৃত্য দেখলেন তাঁরা। ৫১০০ টাকা দিয়ে কোনও রকমে দায় সারলেন। (Women Avoid Fathers's Funeral)

হরিয়ানার সোনীপত থেকে এই ঘটনা সামনে এসেছে। আদতে মুম্বইয়ের বাসিন্দা শিবচরণ রামরত্ন গুপ্ত। একসময় জামাকাপড়ের ব্যবসা ছিল। গত দু’বছর ধরে ছিলেন বৃদ্ধাশ্রমেে। স্ত্রী মীনাও তাঁর সঙ্গে বৃদ্ধাশ্রমে থাকতেন। কয়েক বছর আগে মারা যান মীনা দেবী। এবার বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিবচরণও। (Viral News)

আরও পড়ুন: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…

দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার রাত ৩টে বেজে ৩০ মিনিটে মারা যান শিবচরণ। বৃদ্ধাশ্রমের তরফে তিন মেয়েকে সেই খবর জানানোও হয়। কিন্তু তিনজনের কেউই সোনীপত পৌঁছতে পারেননি। তাঁদের একজন ছিলেন নেপালে, দ্বিতীয়জন উত্তরপ্রদেশে এবং তৃতীয় জন মুম্বইয়ে। শেষ পর্যন্ত ভিডিও কলে বাবার শেষকৃত্যে যোগ দেন তাঁরা। শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধাশ্রমের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের হাতেই। 

বৃদ্ধাশ্রমের অ্যাডমিনিস্ট্রেটর আনন্দ কুমার জানিয়েছেন, ফোনে মেয়েদের সঙ্গে কথা বলতেন শিবচরণ। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে ফোন আসাও প্রায় বন্ধ হয়ে যায়। বাবার শারীরিক অবস্থা ভাল নয় বলে দিন ২০ আগেই জানানো হয়েছিল তিন মেয়েকে। কিন্তু কেউ দেখতে আসেননি। শিবচরণের মৃত্যুর পরও খবর দেওয়া হয়েছিল। কিন্তু তিন মেয়েই জানান, তাঁদের কাছে ‘সময় নেই’।

আরও পড়ুন: মায়ানমারের সঙ্গে ভূখণ্ড অদলবদলের ভাবনা, বদলে যাবে আন্তর্জাতিক সীমান্তের রূপরেখা? মণিপুরে অশান্তির আশঙ্কা

শেষ পর্যন্ত শেষকৃত্যের সময় ভিডিও কলে যোগ দেন তিন মেয়ে। নেপালে শিক্ষিকা হিসেবে কর্মরত এক মেয়ে অনলাইন ৫১০০ টাকা পাঠান। ঠিক ভাবে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে আবেদন জানান তিনি। বাবার শেষকৃত্যের ভিডিও চেয়ে পাঠান শিবচরণের মেয়েরা। বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষের দাবি, শেষকৃত্য চলাকালীন এক মেয়ে প্রশ্ন করেন, “আর কত ক্ষণ চলবে? স্নান-খাওয়া বাকি আছে আমাদের।”

বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষের দাবি, তিন মেয়েকেই শিক্ষিত করেছিলেন শিবচরণ। শিক্ষিকা হয়েছেন দুই মেয়ে। মেয়েদের নিয়ে গর্ব বোধ করতেন তিনি। বাবার চিতাভস্ম রেখে দিতে প্রথমে আবেদন জানিয়েছিলেন তিন মেয়েই। পরে ফোন করে জানান, সোনীপত যাওয়ার সময় নেই তাঁদের। তাই বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষই যেন গঙ্গায় ভাসিয়ে দেন।

আগে থেকে অঙ্গদানে স্বীকৃত ছিলেন শিবচরণ। সেই মতোই চক্ষুদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে শেষবেলায় মেয়েদের কাউকে পাশে পাননি তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বৃদ্ধ, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বৃদ্ধ, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Strait of Hormuz: ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Advertisement

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget