এক্সপ্লোর

‘দিল্লিকে সিরিয়া হতে দেব না’, শাহিনবাগের আন্দোলনকে আক্রমণ বিজেপি নেতা তরুণ চুঘের

ট্যুইটারে তিনি লেখেন, শাহিনবাগের আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দিল্লিবাসীদের মনে ভয় ঢোকাতে চাইছে।

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার প্রায় তুঙ্গে। সব দলই নিজেদের প্রচারে ব্যস্ত। প্রত্যেক দল নিজেদের অ্যাজেন্ডা মোতাবেক প্রচারে জোর দিচ্ছে। বিজেপি যেমন সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জির সমর্থনে নিজেদের সর্বশক্তি লাগিয়ে দিয়েছে। আর এই প্রেক্ষিতে, সিএএ-এনআরসির প্রতিবাদে শাহিনবাগের আন্দোলনকে বারংবার আক্রমণ করেছে কেন্দ্রের শাসক দল। বুধবার যেমন করলেন দলের কেন্দ্রীয় সম্পাদক তরুণ চুঘ। শাহিনবাগের আন্দোলনকে তিনি আইএস-এর সঙ্গে তুলনা টানলেন। তিনি জানান, তাঁর দল রাজধানীকে সিরিয়া হতে দেবে না। ট্যুইটারে তিনি লেখেন, শাহিনবাগের আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দিল্লিবাসীদের মনে ভয় ঢোকাতে চাইছে। প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর থেকে দিল্লির জামিয়া নগরের শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। শাহিনবাগের আন্দোলনরতদের অধিকাংশই মহিলা। এই আন্দোলনের ফলে দক্ষিণ-পূর্ব দিল্লির সঙ্গে নয়ডার সংযোগকে কার্ত রুদ্ধ হয়ে পড়েছে। যার জেরে প্রতিদিনের যাতায়াতের সমস্যায় জেরবার নিত্যযাত্রীরা। ট্যুইটারে তরুণ বলেন, আমরা দিল্লিকে সিরিয়া হতে দেব না। আমরা এখানে ওদের আইসিস-এর মতো মডিউল চালাতে দেব না, যেখানে মহিলা ও শিশুদের ব্যবহার করা হচ্ছে।  ওরা প্রধান রাস্তা বন্ধ করে দিয়ে দিল্লিবাসীর মনে ভয় সঞ্চার করার চেষ্টা চালাচ্ছে। আমরা তা হতে দেব না। আমরা দিল্লিকে পুড়তে দেব না।

এর আগে বিজেপি সাংসদ প্রবেশ বর্মাও শাহিনবাগের প্রতিবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বলেছিলেন, সিএএ-প্রতিবাদীরা একদিন ঘরে ঢুকে মহিলাদের ধর্ষণ ও খুন করতে পারে। তাঁর দাবি, কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা ঘটেছে, তা দিল্লিতেও হতে পারে। যে সকল মানুষ শাহিনবাগে জমায়েত হয়েছে, তারা বাড়িতে ঢুকে আপনার বোন ও কন্যাদের ধর্ষণ ও হত্যা করতে পারে। মানুষকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। পশ্চিম-দিল্লির বিজেপি সাংসদ যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য দেশবাসী নিজেদের নিরাপদ মনে করেন। কিন্তু, এই পরিস্থিতি তৈরি হলে, তিনিও সম্ভবত তাঁদের বাঁচাতে পারবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget