এক্সপ্লোর

India Poverty Rate: কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের

World Bank: বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ধীরে ধীরে ভারতে দারিদ্র্যের হার কমে যাচ্ছে। প্রায় ৪৯.৬ কোটি মানুষ দরিদ্র্যতা থেকে মুক্ত হয়েছেন। এই হ্রাসের পেছনে কী কারণ ? রিপোর্ট প্রকাশ বিশ্বব্যাঙ্ক-এর ।  

দিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে আমাদের দেশে। তার মধ্যে অন্যতম দারিদ্র্যের চিত্র। সম্প্রতি, ভারতের দরিদ্র্যতা ও কর্মসংস্থান নিয়ে বড় তথ্য প্রকাশ করল বিশ্বব্যাঙ্ক। ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটি প্রতিবেদন অনুসারে, ভারতে দরিদ্র্যতা দ্রুত হ্রাস পাচ্ছে। অক্টোবর ২০২৬-এর ‘দারিদ্র্য ও সমতা বিষয়ক সংক্ষিপ্ত বিবরণ’ অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতের প্রায় ৪৯.৬ কোটি মানুষ দরিদ্র্যতা থেকে মুক্ত হয়েছেন। এই সময়কালে, চরম দারিদ্রের মধ্যে বসবাসকারী মানুষের হারও ২৭.১% থেকে কমে ২.৬%-এ নেমে এসেছে। 

বিশ্ব ব্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২১ সালের পিপিপি-এর (Purchasing power parity) তথ্য অনুযায়ী, দৈনিক ৪.২০ ডলার (প্রায় ৩৫০ টাকা) নিম্ন-মধ্য আয়ের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ভারতীয়দের অনুপাতও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যা ৫৭.৭% থেকে কমে ১৬.১%-এ এসে দাঁড়িয়েছে। এর অর্থ হলো, দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা এখন এই আয়ের সীমা অতিক্রম করেছে।

বিশ্ব ব্যাঙ্কে জানিয়েছে যে,ভারত দারিদ্র সীমার নিচে এবং দরিদ্র সীমার উপরে, উভয় দিকেই উন্নতি করেছে। এর অর্থ হল, মানুষের হাতে এখন যেমন বেশি টাকা আছে, তেমনি মৌলিক সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগও বেড়েছে, যার ফলে জীবনযাত্রার মান উন্নত হয়েছে।এই হ্রাসের পেছনে প্রধান কারণগুলো হলো দৈনিক মজুরির উন্নতি, কর্মসংস্থান বৃদ্ধি (বিশেষ করে মহিলাদের মধ্যে) এবং খাদ্যদ্রব্যের ওপর সরকারি ভর্তুকিসহ অন্যান্য সামাজিক সহায়তার পরিধি বৃদ্ধি।

আরও পড়ুন - মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের

দারিদ্র হ্রাসের পেছনে কী কারণ বলছে বিশ্বব্যাঙ্ক ? 
বিশ্বব্যাঙ্ক তার প্রতিবেদনে দারিদ্রতা হ্রাসের কারণগুলো প্রকাশ করেছে । প্রতিবেদন অনুসারে, দারিদ্রতা হ্রাসের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ক্রয়ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য।

প্রতিবেদন অনুসারে, ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে আনুমানিক ১৩৪ মিলিয়ন মানুষ কর্মসংস্থান পেয়েছেন। এই সংখ্যাটি একই সময়ের পূর্ববর্তী পরিসংখ্যানের প্রায় দ্বিগুণ। এতে গ্রামীণ মহিলার একটি বড় ও প্রধান ভূমিকা পালন করেছেন। আগে মহিলার বাড়িতে থাকতেন, কিন্তু বর্তমানে মহিলার এখন উপার্জন হয় এমন কাজে নিজেকে নিযুক্ত করেছেন। এর ফলে পরিবারে উপার্জনকারী সদস্যের সংখ্যা বেড়েছে এবং সংসারের খরচ মেটাতে সাহায্য করছেন তাঁরা।

তবে এই সংখ্যাটা আরও কমে যেতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী, দৈনিক ৪.২০ মার্কিন ডলারের একটি ন্যূনতম আয়ের ভিত্তিতে দারিদ্র্যের হার ২০২৬ সালের ১৪.২% থেকে কমে ২০২৮ সালের মধ্যে ১২.১%-এ নেমে আসতে পারে। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Google On IIT Kharagpur: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget