এক্সপ্লোর

৭ কেজি বিস্ফোরকের সঙ্গে বল বিয়ারিং! রমজানের মধ্যে লাহোরে সুফি ধর্মস্থানের বাইরে মানববোমা বিস্ফোরণে হত অন্তত ১০, জখম অনেকে

মেয়ো হাসপাতালে নিয়ে আসা মৃতদেহগুলির একটি সন্দেহভাজন আত্মঘাতী মানববোমার বলে জানিয়েছেন লাহোরের ডিসিপি সালেহা সঈদ।

লাহোর: রমজান পালিত হচ্ছে। তার মধ্যেই পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ। বুধবার সকালে পঞ্জাবের নামী সুফি ধর্মস্থানের বাইরে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এক মানববোমা। প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের টার্গেট ছিলেন নিরাপত্তারক্ষীরা। এখনও পর্যন্ত ৫ পুলিশ কম্যান্ডো সহ অন্তত ১০ জনের প্রাণহানি, ২৫ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ৪ পুলিশকর্মীর অবস্থা সঙ্কটজনক বলে খবর। দাতা দরবার ধর্মস্থানের দু নম্বর দরজার বাইরে এই বিস্ফোরণ ঘটে। দাতা দরবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সুফি ধর্মস্থান। ২০১০-এ এই ধর্মস্থানেই আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি নিহত হয়েছিল। আজকের হামলাকে আত্মঘাতী বলেছেন পঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল আরিফ নওয়াজ। সাত কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, সুফি ধর্মস্থানের বাইরে মোতায়েন এলিট বাহিনীর যানটি টার্গেট করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের প্রভাবে আশপাশের যানবাহন, বাড়ির জানালা ভেঙেচুরে গিয়েছে বলে খবর পাক মিডিয়ার। টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে ধর্মস্থানের কাছে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যায়। মেয়ো হাসপাতালে নিয়ে আসা মৃতদেহগুলির একটি সন্দেহভাজন আত্মঘাতী মানববোমার বলে জানিয়েছেন লাহোরের ডিসিপি সালেহা সঈদ। তিনি বলেন, আত্মঘাতী হামলায় বল বিয়ারিংও ব্যবহার করা হয়েছে। পঞ্জাবের আইনমন্ত্রী বসরাত রাজা বিস্ফোরণের নিন্দা করে বলেছেন, এটা জঘন্য কাপুরুষোচিত হামলা। নিন্দা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে আহতদের সম্ভাব্য সবচেয়ে ভাল চিকিত্সার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। বিস্ফোরণের পরই ধর্মস্থানটি ঘিরে ফেলা হয়। ভক্তদের বের করে দেওয়া হয় নিরাপদে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহে চলে আসে পুলিশ, সন্ত্রাসদমন শাখার সদস্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget