এক্সপ্লোর

২৬/১১ মামলা: বয়ান নথিভুক্ত করতে ভারতকে সাক্ষী পাঠাতে বলল পাকিস্তান

লাহৌর: ২৬/১১-র মুম্বই হামলা  মামলায় তাদের আদালতে ২৪ জন ভারতীয় সাক্ষীর বয়ান নথিভুক্ত করাতে চায় পাকিস্তান। এই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কথা বলার জন্য সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকদের নির্দেশ দিল পাক সরকার। মুম্বই মামলায় প্রধান সরকারি আইনজীবী চৌধুরী আজহার বলেছেন, ২৪ জন ভারতীয় প্রত্যক্ষদর্শীর বয়ান যাতে ট্রায়াল কোর্টে নথিভুক্ত করা যায়, সেজন্য পাক বিদেশমন্ত্রক দক্ষিণ এশিয়া বিষয়ক দফতরের ডিরেক্টর জেনারেলকে চিঠি পাঠিয়েছে। ভারতীয় প্রত্যক্ষদর্শীদের যাতে পাকিস্তানে পাঠানো হয়, সে জন্য ভারতের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। চৌধুরী জানিয়েছেন, এর আগে পাক বিদেশমন্ত্রক ওই প্রত্যক্ষদর্শীদের পাকিস্তানে পাঠানোর জন্য সরাসরি ভারত সরকারকে চিঠি দিয়েছিল। সেই বিষয়টি তদারক করতে এবার ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। চৌধুরী বলেছেন, এর আগেও আমরা সাফ জানিয়ে দিয়েছি যে, আদালতে বয়ান নথিভুক্ত করতে ভারত প্রত্যক্ষদর্শীদের না পাঠালে মুম্বই মামলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পাক সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এই মামলায় ইতিমধ্যেই সমস্ত পাক সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। পাক আদালতে মামলার প্রধান আইনজীবী চৌধুরী বলেছন, এবার বল ভারতের কোর্টে।এই মামলার দ্রুত নিষ্পত্তি চাইলে ভারতকে প্রত্যক্ষদর্শীদের পাকিস্তানে পাঠাতে হবে। উল্লেখ্য, চৌধুরী এফবিআই-এরও বিশেষ প্রসিকিউটর। সম্প্রতি পাক বিদেশ দফতর এই মামলায় ভারতকে অতিরিক্ত তথ্যপ্রমাণ পাঠাতে বলেছিল। উল্লেখ্য, ভারত এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে। ভারতের বক্তব্য, অভিযুক্তদের বিচারের জন্য পর্যাপ্ত প্রমাণ পাকিস্তানকে দেওয়া হয়েছে। এই হামলার মূল পান্ডা জাকিউর রহমান লকভি, আব্দুল ওয়াজিদ, মাজহার ইকবাল, হামাদ আমিন সাদিক, শাহিদ জামিল রিয়াজ, জামিল আহমেদ ও ইউনিস আনজুমের বিরুদ্ধে হত্যায় প্ররোচনা, খুনের চেষ্টা এবং মুম্বই হামলায় যড়যন্ত্র ও তা কার্যকর করার অভিযোগ রয়েছে। এই মামলায় লকভি জামিন পেয়ে কোনও এক অজ্ঞাতস্থানে রয়েছে। অন্য ছয় অভিযুক্ত রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে।ছয় বছর ধরে এই মামলা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget