এক্সপ্লোর

আধারে গোপনীয়তা লঙ্ঘনের ভয় নেই, চালু হচ্ছে অন্য দেশেও, জানালেন বিল গেটস

ওয়াশিংটন: আধার প্রযুক্তিতে গোপনীয়তা লঙ্ঘনের ভয় নেই। আধারের মাধ্যমে নাগরিকের তথ্য বেহাত হতে পারে, ক্ষুন্ন হওয়ার বিপদ রয়েছে, ভারতে নানা মহলের এহেন দাবি, শঙ্কার মধ্যেই বললেন বিল গেটস। আধার কোনওভাবেই গোপনীয়তা লঙ্ঘন করে না, তা শুধুমাত্র বায়োমেট্রিকের মাধ্যমে পরিচিতি খতিয়ে দেখার একটি স্কিম, অভিমত তাঁর। ৬২ বছর বয়সি এই কোটিপতি শিল্পোদ্যোগী ও সমাজসেবী জানিয়েছেন, তাঁর বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আধার প্রকল্পটি অন্যত্র কার্যকর করার জন্য বিশ্বব্যাঙ্ককে অর্থ দিয়েছে। ইনফোসিস প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি আধার রূপায়ণের ব্যাপারে বিশ্বব্যাঙ্ককে পরামর্শ দিচ্ছেন, সাহায্য করছেন। প্রসঙ্গত, আধারের মূল রূপকার নিলেকানিই। আধার অন্য দেশেও চালু করার মতো উপযোগী কিনা, প্রশ্ন করা হলে গেটসের ইতিবাচক প্রতিক্রিয়া, মৌলিক পরিচয়পত্র আধার বিরাট উপকার করবে। এপর্যন্ত সারা দুনিয়ায় আধারই পরিচিতি প্রমাণের সবচেয়ে বড় বায়োমেট্রিক সিস্টেম। ইতিমধ্যেই অসংখ্য ভারতবাসীকে এতে নাম তুলতে হয়েছে। এক প্রশ্নের উত্তরে গেটস বলেন, আধার প্রকল্পটি অন্য দেশগুলিতেও চালু হওয়া উচিত কারণ প্রশাসনের গুণমান অনেকটাই নির্ভর করে কত দ্রুত তারা অর্থনীতির উন্নতি ঘটিয়ে জনগণের ক্ষমতায়ন করতে পারবে, তার ওপর। ভারতের আশপাশের কয়েকটি দেশ সহ নানা দেশ এ ব্যাপারে নয়াদিল্লির সহায়তা চেয়েছে বলেও শোনা যাচ্ছে। গেটস বলেন, আধার প্রয়োগের ক্ষেত্রে দেখার ব্যাপার এটাই যে, কী কী তথ্য মজুত রাখা হল এবং কাদের তা পাওয়ার সুযোগ আছে। শুধু সুনিশ্চিত করতে হবে যে, সেই তথ্য সুরক্ষিত, ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হচ্ছে তার। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা খুব ভাল করে দেখা হচ্ছে বলে মনে হয় আমার। অ্যাকাউন্ট খুলতে আধার তথ্যে মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটোই পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগেই আধার প্রকল্প শুরু হয় বলে জানিয়ে গেটস বলেন, ওনার কৃতিত্ব এখানেই যে উনি সেটি সানন্দে কার্যকর করছেন। পাশাপাশি গেটস বলেন, আমি নন্দন নিকেলানির বন্ধু ও গুণমুগ্ধ দুই-ই, ডিজিটাইজেশনের বেশ কিছু উদ্যোগও সমর্থন করি যাতে প্রশাসন চালানোর উপযোগী শিক্ষা মেলে।

সেরা শিরোনাম

Google Gemini Hacked Companies: হাতের বাইরে চলে গেল গুগলের AI মডেল Gemini! পাসওয়র্ড আন্দাজ করে তিনটি সংস্থা হ্য়াক করে নিল, পর্দাফাঁসের পর বিবৃতি
হাতের বাইরে চলে গেল গুগলের AI মডেল Gemini! পাসওয়র্ড আন্দাজ করে তিনটি সংস্থা হ্য়াক করে নিল, পর্দাফাঁসের পর বিবৃতি
Russia Launches Soyuz-2.1b Rocket: মহাকাশে যুদ্ধের মহড়া? 'মিলিটারি স্যাটেলাইট' পাঠাল রাশিয়া, আমেরিকা পৃথিবীর কক্ষপথে অস্ত্রশস্ত্র মজুতের কথা জানানোর পরই
মহাকাশে যুদ্ধের মহড়া? 'মিলিটারি স্যাটেলাইট' পাঠাল রাশিয়া, আমেরিকা পৃথিবীর কক্ষপথে অস্ত্রশস্ত্র মজুতের কথা জানানোর পরই
Pakistan News : মসজিদের কাছে বিস্ফোরণে নিহত অন্তত ১৬, ৫০-এর বেশি জখম; 'বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে ঢোকে হামলাকারী'
মসজিদের কাছে বিস্ফোরণে নিহত অন্তত ১৬, ৫০-এর বেশি জখম; 'বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে ঢোকে হামলাকারী'
US Russia Uranium Treaty : তেল কিনলে ভারতকে হুমকি দিচ্ছে, নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনবে আমেরিকা
তেল কিনলে ভারতকে হুমকি দিচ্ছে, নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনবে আমেরিকা

ভিডিও

Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee : সবকিছু হাতছাড়া হওয়ার পর, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করলেন মমতা
TMC LOGO Contro : কালীঘাট-তৃণমূলকে লড়তে হবে, 'ফুটবলার' চিহ্নে। আর ঋতব্রত-শিবির লড়বে 'খাম' প্রতীকে
TMC Logo Contro : কালীঘাট-তৃণমূল ভোটে লড়বে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' নামে | ABP Ananda Live
TMC logo Contro: দলের নাম, দলের প্রতীক, দলের প্রার্থী। উপনির্বাচনের মুখে সবই হারালেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget