এক্সপ্লোর

প্যালেস্তাইনে শান্তি ফেরানোর উদ্যোগ নিক ভারত, মোদীকে বললেন মাহমুদ আব্বাস

রামাল্লা: প্যালেস্তাইন সহ গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানালেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্তরে আমাদের হয়ে কথা বলার জন্য ভারতের উপর নির্ভর করি। নির্জোট আন্দোলন সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আর্থিক ও কৌশলগত ক্ষেত্রে ক্রমশঃ শক্তি বাড়াচ্ছে ভারত। তার ফলে আমাদের অঞ্চলে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হতে পারে।’ মোদী বলেছেন, ‘ভারত ও প্যালেস্তাইন দীর্ঘদিন ধরে একে অপরের বন্ধু। প্যালেস্তাইনের মানুষ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষেত্রে অসম সাহসের পরিচয় দিয়েছেন। প্যালেস্তাইনের উন্নয়নের যাত্রায় ভারত সবসময় পাশে থাকবে। আমরা আশা করি আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান হবে এবং প্যালেস্তাইনে শান্তি ও স্থিতাবস্থা প্রতিষ্ঠিত হবে। একমাত্র কূটনীতি ও দূরদর্শিতার মাধ্যমেই অতীতের হিংসা ও বোঝা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমরা জানি এটা সহজ নয়, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে।’ এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী সরকারিভাবে প্যালেস্তাইন সফরে গেলেন। প্রেসিডেন্টের বাসভবনে মোদীকে সাদরে বরণ করে নেন আব্বাস। তাঁদের বৈঠকে ৬টি চুক্তিতে স্বাক্ষর হয়। বেইট সাহুরে ৩০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শিক্ষা, জাতীয় ছাপাখানা, মহিলাদের ক্ষমতায়নের জন্য একটি কেন্দ্র গড়ার চুক্তি হয়েছে। ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্বে ভারত কোনও পক্ষকেই সমর্থন করছে না। ভারতের বক্তব্য ইজরায়েল ও প্যালেস্তাইনেরই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো উচিত। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তা সত্ত্বেও প্যালেস্তাইনের প্রেসিডেন্টের আশা, ভারত ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget