এক্সপ্লোর

Afghan Media Head Assassinated: আফগান সরকারের মিডিয়া বিভাগের প্রধানকে গুলি করে খুন, দায়স্বীকার তালিবানের

Afghan Media Head Assassinated: আজ অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর।

কাবুল: আফগানিস্তান সরকারের সংবাদমাধ্যম ও তথ্য বিভাগের প্রধান দাওয়া খান মীনাপালকে গুলি করে খুন। আজ অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। আফগানিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এমনই জানা গিয়েছে। 

তালিবানের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের দায়স্বীকার করা হয়েছে। তালিবানের দাবি, তারাই দাওয়া খান মীনাপালকে খুন করেছে। তালিবানের এক মুখপাত্র জানিয়েছে, ‘দাওয়া খান মীনাপালকে তাঁর কাজের শাস্তি দেওয়া হয়েছে। বিশেষ মুজাহিদিন হামলায় তাঁকে হত্যা করা হয়েছে।’ 

আফগানিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সাপ্তাহিক প্রার্থনা জানাতে যান দাওয়া খান মীনাপাল। সেখানেই তাঁকে গুলি করে খুন করেছে সন্ত্রাসবাদীরা।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র মীরওয়াইস স্তানিকজাই জানিয়েছেন, ‘দাওয়া খান মীনাপাল একজন তরুণ ব্যক্তি ছিলেন। তিনি শত্রুদের অপপ্রচারের বিরুদ্ধে পর্বতের মতো রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সবসময় আফগানিস্তান সরকারকে সমর্থন করে গিয়েছেন।’

আফগানিস্তান সরকারের সংবাদমাধ্যম ও তথ্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি প্রেসিডেন্ট আশরফ গনির মুখপাত্র হিসেবেও কাজ করতেন প্রয়াত দাওয়া খান মীনাপাল। তিনি পাকিস্তান ও তালিবানের কট্টর বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। পর্যবেক্ষকদের মতে, সেই কারণেই তাঁকে তালিবানদের হামলার শিকার হতে হয়েছে। তাঁর মৃত্যুতে আফগানিস্তানের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 

২০১৫ সালে কন্ধহর সরকারের সংবাদমাধ্যম ও তথ্য বিভাগের প্রধান হিসেবে কাজ করেন দাওয়া খান মীনাপাল। এরপর ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্টের মুখপাত্র হিসেবে কাজ করেন তিনি। এরপর তিনি সংবাদমাধ্যম ও তথ্য বিভাগের অধিকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর বাড়ি দক্ষিণ আফগানিস্তানের জাবুল প্রদেশে। কাবুল বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন ও রাষ্ট্রবিজ্ঞানে সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করেন।

আফগানিস্তানে বেশ কিছুদিন ধরেই সেনাবাহিনীর সঙ্গে তালিবানের লড়াই চলছে। এই দেশের একটি বড় অংশ এখন তালিবানের দখলে। আফগান সেনা সেই অঞ্চলগুলি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ সাফল্য পায়নি সেনাবাহিনী। বেশ কয়েকজন সমাজকর্মী, সাংবাদিক, সরকারি আধিকারিক, বিচারপতি, বিখ্যাত ব্যক্তিকে হত্যা করেছে তালিবান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget