এক্সপ্লোর

Afghanistan Crisis: কাবুল বিমানবন্দরে অকেজো রাডার, অনিশ্চিত আটক ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া

সূত্রের খবর, কাবুল ছাড়ার আগে মার্কিন সেনা বহু বিমান ও সামরিক সরঞ্জাম অকেজো করে দিয়ে এসেছে।

কাবুল:  ফের দুর্যোগ আফগানিস্তানে। কাবুল বিমানবন্দরে রাডার অকেজো থাকায় আরও অনিশ্চিত হয়ে পড়ল আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া। সূত্রের খবর, কাবুল ছাড়ার আগে মার্কিন সেনা বহু বিমান ও সামরিক সরঞ্জাম অকেজো করে দিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেম। 

এর ফলে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ। রাষ্ট্রপুঞ্জের তরফে ১৫ সেপ্টেম্বরের মধ্যে রাডার কার্যকর করার চেষ্টা চলছে। রাডার চালু না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাণিজ্যিক উড়ান চলাচল। অন্যদিকে, মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেও, প্রয়োজনে সেখানে ফের ড্রোন হামলা চালানো হবে। আইএস খোরাসানকে হুঁশিয়ারি দিল পেন্টাগন। 

কাবুল হামলায় ১৩ জন মার্কিন সেনার মৃত্যুর ঘটনা স্মরণ করে পেন্টাগনের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনও ধরনের হামলার মোকাবিলা করা হবে। আইএস খোরাসানকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি, তোমাদের শিক্ষা দেওয়া এখনও শেষ হয়নি। যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের খুঁজে বের করে আমরা মারব, এর জন্য তোমাদের চরম মূল্য চোকাতে হবে। 

এদিকে, দোহায় আফগানিস্তান সরকারের সম্ভাব্য বিদেশমন্ত্রী শের মহম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেন কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল। নিরাপত্তা, সুরক্ষা ও আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে। তালিবানের অনুরোধে দোহাতে ভারতীয় দূতাবাসে দুপক্ষের মধ্যে বৈঠক হয়, এমনটাই খবর। 

অন্যদিকে, তালিবান কবে সরকার গঠন করবে তা এখনও নিশ্চিত নয়। তবে জল্পনা চলছে, আফগানিস্তানে সরকার গঠনে ইরানের মডেল অনুসরণ করতে পারে তালিবান। সেক্ষেত্রে সর্বেসর্বা হবেন সুপ্রিম লিডার। সেই পদে দেখা যেতে পারে তালিবান প্রধান হিবাতুল্লাহ্ আখুন্দজাদাকে। প্রধানমন্ত্রী হতে পারেন আবদুল গনি বরাদর কিংবা মোল্লা ইয়াকুব।

২০ বছরের যুদ্ধে ইতি টেনে, আফগানিস্তান ছেড়েছে আমেরিকা। দেশটা এখন তালিবানের হাতের মুঠোয়। ১৫ অগাস্ট কাবুলের পতনের পর ২ সপ্তাহ পেরিয়ে গেছে। আফগানিস্তানে এখনও নতুন সরকার গঠন করেনি তালিবান। আগামী সপ্তাহে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে তালিবানি থিঙ্কট্যাঙ্ক। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget