এক্সপ্লোর

Afghanistan update : তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য, মার্কিন বিমান হানায় নিকেশ ৫০০-র বেশি জঙ্গি

আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, ২৪ ঘণ্টায় দুই আফগান প্রদেশের রাজধানী দখল করে নিয়েছিল তালিবানরা। যা নিয়ে চিন্তা বাড়ছিল আফগান সরকারের। শনিবারই পাল্টা হামলায় যার জবাব দিয়েছে মার্কিন সেনা।

কাবুল : আফগানিস্তানে তালিবানি 'আগ্রাসনে' বড়সড় প্রতিরোধ। মার্কিন বিমান হানায় মৃত্যু হয়েছে পাঁচশোরও বেশি জঙ্গির। শেবারগন শহরে তালিবানি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এই বিমান হানা। 

আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, ২৪ ঘণ্টায় দুই আফগান প্রদেশের রাজধানী দখল করে নিয়েছিল তালিবান। যা নিয়ে চিন্তা বাড়ছিল আফগান সরকারের। শনিবারই পাল্টা হামলায় যার জবাব দিয়েছে মার্কিন সেনা। নিজেই ট্যুইট করে তালিবান ধ্বংসের এই খবর জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক ফাওয়াদ আমন। ট্যুইটে তিনি লিখেছেন, ''গত ২৪ ঘণ্টায় পাল্টা আক্রমণে ৫৭২ জন তালিবানি জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩০৯ জন। লগমন, নানগহর, গজনি, পকশিয়া, হেলমন্দ ,কান্দাহার, নিমরুজ, তকাহার, কপিসা প্রদেশে এই অভিযান চালানো হয়েছে।''

জজানের শেবারগন শহরের তালিবানি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে মার্কিন বিমান। এই এয়ার স্ট্রাইকের ফলে তালিবানিদের প্রচুর অস্ত্র ভাণ্ডার, ছাড়াও প্রায় শতাধিক গাড়ি ধ্বংস হয়েছে।

কাকতালীয়ভাবে শনিবার বিকেলের দিকেই জজান প্রদেশের রাজধানী শেবারগনের দখল নিয়েছিল তালিবান জঙ্গিরা। যার এক ঘণ্টার মধ্যেই চলে এই হামলা। এর আগে আরও এক আফগান প্রদেশের রাজধানী জরঙ্গ দখল করেছিল তালিবানিরা। মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার পরই আগ্রাসী মনোভাব নিয়েছে তালিবান। ৩১ অগাস্টের মধ্যেই আফগান ভূখণ্ড ছাড়বে মার্কিন সেনা। তার আগে মার্কিন নাগরিকদের দ্রুত বাণিজ্যিক বিমান ধরতে বলা হয়েছে। 

শুক্রবারই দখল করে নেওয়া হয় আফগান প্রদেশের রাজধানী জরঙ্গ। সংবাদ সংস্থা এএফপিকে ডেপুটি গভর্নর রুহ গুল খ্যারজাদ জানান, নিমরোজ প্রদেশের রাজধানী জরঙ্গ এখন তালিবানিদের হাতে। দক্ষিণ-পশ্চিম আফগানিস্তানের এই অঞ্চল ইরানের সীমান্ত লাগোয়া। সেখানে যুদ্ধ ছাড়াই জিতে গিয়েছে তালিবানরা। 

সম্প্রতি আফগানিস্তানের সংবাদমাধ্যম ও তথ্য বিভাগের প্রধান দাওয়া খান মীনাপালকে হত্যার কথা স্বীকার করেছে তালিবানরা। কদিন আগেই তালিবানি ঘাঁটিতে বিমান হানা বাড়ানোর জন্য সরকারকে হুঁশিয়ার করেছিল জঙ্গিরা। এর জন্য প্রশাসনের মাথাদের ভুগতে হবে বলেছিল তারা। মীনাপালকে হত্যা করে এবার বিমান হামলার বদলা নিল তালিবানিরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল

ভিডিও

Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget