এক্সপ্লোর

Afghanisthan Crisis Update:কাবুলের দখল নেওয়ার পর এবার আফগানিস্তানে ভারতের একাধিক দূতাবাসে হানা তালিবানের

কাবুল ছাড়াও কন্দহর, মাজার এ শরিফে ভারতীয় দূতাবাসে হানা দেয় তালিবান।  ভিতরে ঢুকে সবকিছু তছনছ করে তারা।


নয়াদিল্লি: কাবুলের দখল নেওয়ার পর এবার আফগানিস্তানে ভারতের একাধিক দূতাবাসে হানা দিল তালিবান জঙ্গিরা। কাবুল ছাড়াও কন্দহর, মাজার এ শরিফে ভারতীয় দূতাবাসে হানা দেয় তালিবান।  ভিতরে ঢুকে সবকিছু তছনছ করে তারা। যদিও সূত্রের খবর, এরকমটা ঘটতে পারে তা আঁচ করেই দূতাবাস খালি করার আগে সব নথিপত্র কর্মীরা ভারতে ফিরিয়ে আনেন।  বাকি কাগজপত্র পুড়িয়ে দিয়ে আসা হয়।  

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কন্দহর, হেরাটে ভারতীয় দূতাবাসে পার্ক করে রাখা কয়েকটি গাড়িও তালিবান নিয়ে গেছে বলে জানা গেছে। ভারতীয় দূতাবাসগুলি তালিবানের এই হানাদারির খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। 

এর আগে চলতি সপ্তাহের গোড়ায় বলা হয়েছিল যে, তারা তাদের লোকজনদের অন্য দেশগুলির ফাঁকা দূতাবাসগুলিতে ঢুকতে নিষেধ করেছে।সেইসঙ্গে ওই দেশগুলির দূতাবাসের গাড়ি সহ অন্যান্য জিনিসপত্র অপব্যবহারও না করতে বলা হয় বলে জানিয়েছিল তালিবান।কিন্তু এরপরও যা ঘটনা ঘটল, তা তালিবানের কথায় ও কাজে ফারাকের বিষয়টি আরও আরও একবার স্পষ্ট হয়ে গেল। 

আফগানিস্তানে ভারতের চারটি দূতাবাস রয়েছে। এরমধ্যে কন্দহর, হেরাট ও মাজার এ শরিফে দূতাবাস খালি করা হয়েছে। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার কাজের সমন্বয়ের জন্য কাবুলের কনস্যুলেট খোলা রয়েছে। স্থানীয় কর্মীদের সাহায্য তা খোলা রয়েছে।  

কাবুল বিমানবন্দরের মাধ্যমে ভারত উদ্ধার করে নিয়ে আসার অভিযান চালাচ্ছে। গত মঙ্গলবারই সেখান থেকে ১২০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।  যদিও আরও অনেক ভারতীয়ই আফগানিস্তানে আটকে পড়েছেন। তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশমন্ত্রক। 

তালিবান আফগানিস্তানে দখল নেওয়ার আগেই ভারতীয় বায়ুসেনা সেখানকার একটি শহর থেকে ৫০ ভারতীয়কে ফিরিয়ে এনেছিল। এর কিছু সময়ই উত্তর আফিগানিস্তানের ওই শহর তালিবানদের দখলে চলে যায়।

গত ১১ অগাস্ট হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গিয়েছিল বায়ুসেনার বিমান। এরপর নিরাপদে ভারতীয় কনস্যুলেটের সদস্য ও আইটিবিপি কর্মীদের মাজার এ শরিফ কনস্যুলেট থেকে দেশে ফিরিয়ে এনেছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে। তারপর থেকে ভারতীয় বায়ুসেনা তাজিকিস্তানের মতো পার্শ্ববর্তী দেশগুলিতে এয়ারবেস ব্যবহার করে আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ চালাচ্ছে। এই উদ্ধার অভিযানে সমন্বয় সাধন ও ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক স্পেশ্যাল আফগানিস্তান সেল গঠন করেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget