এক্সপ্লোর

অ্যাডভেঞ্চারের টানে গহীন জঙ্গলে গিয়ে প্রাণহানি, হেলিকপ্টারে করে সরিয়ে ফেলা হল আলাস্কার সেই অভিশপ্ত বাস

১৯৯৬ সালে জন ক্রাকুউয়ার তাঁর একটি বই ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এ এই বাসের কথা উল্লেখ করেন। ২০০৭ সালে এ নিয়ে একটি ছবি বানানো হয়। নাম দেওয়া হয় ‘ইনটু দ্য ওয়াইল্ড’।

নয়াদিল্লি: চারপাশে গহীন জঙ্গল। সবুজ বনানীর বুক চিরে চলে গিয়েছে খরস্রোতা তেকলানিকা নদী। দূরদূরান্তে নেই জনমানুষের কোনও চিহ্ন। আর সেই নির্জন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি বাস! পরিত্যক্ত। কিন্তু সেই যানের অমোঘ আকর্ষণ। এতটাই যে, সেই বাসের কাছে ছুটে যেতেন অ্যাডভেঞ্চার প্রেমীরা। অনেকেই সেটা করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। প্রাণ হারিয়েছেন। একের পর এক দুর্ঘটনার ঘটনায় স্থানীয় প্রশাসন এতই উদ্বিগ্ন হয়ে পড়ে যে, এবার হেলিকপ্টারে করে সেই বাসটিকেই সরিয়ে ফেলা হল জঙ্গল থেকে! কয়েক দশক ধরে আলাস্কার ‘স্ট্যাম্পেড ট্রেইল’ –এ পড়েছিল বাসটি। সেটিকে নিয়ে জনমানসে নানা কৌতুহল রয়েছে। বাসটির কাছে যাওয়ার চেষ্টা করেছেন অনেকে। কিন্তু পৌঁছতে পারেননি। মৃত্যু হয়েছে অনেকের। ফলে বাসটিই সেখান থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়। তবে স্থলপথে নয়। হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ওই বাস। আলাস্কা আর্মি ন্যাশনাল গার্ডের সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারে করে।
বাসটি ‘ম্যাজিক বাস’ নামেও পরিচিত ছিল। ১৯৯৬ সালে জন ক্রাকুউয়ার তাঁর একটি বই ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এ এই বাসের কথা উল্লেখ করেন। ২০০৭ সালে এ নিয়ে একটি ছবি বানানো হয়। নাম দেওয়া হয় ‘ইনটু দ্য ওয়াইল্ড’। বইতে ক্রিস্টোফার ম্যাক্যান্ডলেসের জীবন তুলে ধরা হয়েছে। তিনি বড় হয়েছেন ওয়াশিংটনে। বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের না জানিয়ে ১৯৯২ সালে তিনি পৌঁছে যান আলাস্কায়। বইয়ে বলা হয়েছে, সেখানে ‘স্ট্যাম্পেড ট্রেইল’-এর মাথায় তাঁকে নামিয়ে দেন এক ব্যক্তি। এর কয়েক দিন পরে, ম্যাক্যান্ডলেস হাঁটতে হাঁটতে পৌঁছে যান ওই পরিত্যক্ত বাসের কাছে। তার ভিতর ছিলেন প্রায় তিন মাস। এরপর সভ্য জগতে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু খরস্রোতা তেকলানিকা নদী পার হতে না পেরে ফিরে যান বাসে। সেখানে আরও প্রায় এক মাস ছিলেন। ১৯৯২ সালের অগাস্টে সেখানেই তাঁর মৃত্যু হয়। পর্বত আরোহী ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে ওই বাসটি হয়ে ওঠে প্রবল আকর্ষণীয়। ম্যাক্যান্ডলেসের পায়ের ছাপ শনাক্ত করার জন্য অনেকে সেখানে যাওয়ার চেষ্টা করেন। এবং ঘন জঙ্গলে আটকে পড়েন। অনেকে মারাও গিয়েছেন। গত ফেব্রুয়ারিতে স্ট্যাম্পেড ট্রেইল থেকে ইতালির ৫ নাগরিককে উদ্ধার করা হয়। তাঁরা পরিত্যক্ত ওই বাসটি দেখে ফিরছিলেন। তারও আগে বেলারুশের এক যুবতী তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে ওই বাসটি পরিদর্শনে যান। কিন্তু তেকলানিকা নদী অতিক্রম করতে গিয়ে তাঁরা মারা যান। এরপরেই বাসটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেরা শিরোনাম

Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
Bangladesh News: ‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Uber Driver Killed: নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget