এক্সপ্লোর

মায়ানমারে হিংসার শিকার হিন্দুরাও, নিহত ৮৬ জন, ঘরছাড়া ২০০ পরিবার

গুয়াহাটি: মায়ানমারের রাখাইন প্রদেশে গত আগস্টের শেষে পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসবাদী হামলার পাল্টা সামরিক অভিযানে সেখানকার ৩ লক্ষের বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম ভিটেছাড়া হয়ে বাংলাদেশে পালিয়েছে। রাখাইন প্রদেশে এই হিংসার শিকার শুধু রোহিঙ্গারাই নন। হিংসার ঘটনায় প্রায় ৮৬ জন হিন্দুও খুন হয়েছেন।  মায়ানমার সেনা ও আরাকান স্যালভেশন আর্মি (এআরএসএ)-র সংঘাতের  মাঝে পড়ে ভিটেমাটি ছেড়ে প্রাণের দায়ে পালিয়ে গিয়েছে প্রায় ২০০ হিন্দু পরিবার। মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা শরনার্থীরা স্থানীয় সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া শরণার্থীরা দাবি করেছেন, মায়ানমার সেনার হামলা থেকে রেহাই পাননি হিন্দুরাও। তাঁদের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘরছাড়ারা বলছেন, মায়ানমারের রাখাইন প্রদেশে শয়ে শয়ে মানুষকে খুন করা হয়েছে। মায়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থী কালু সীল বলেছেন, হামলার লক্ষ্য প্রধানত রোহিঙ্গা মুসলিমরাই। কালু সীল আরও বলেছেন, মায়ানমার সেনা ও এআরএসএ তাঁদের গ্রামে হামলা চালায়।  এরপর ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রমানি ধর নামে এক শরনার্থীকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মুখোশ পরিহিত একদল লোক তাঁদের গ্রামে হামলা চালায়। উল্লেখ্য, গত দু সপ্তাহে ৩ লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। গত তিন দশক ধরে বাংলাদেশে রয়েছেন ৪ লক্ষ রোহিঙ্গা শরনার্থী। বাংলাদেশের এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, কক্স বাজারের এক হিন্দু গ্রামে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে মোট ৪১৪ জন হিন্দু উদ্বাস্তু আশ্রয় নিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-ক্রিশ্চান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশগুপ্ত বলেছেন, হিন্দু শরণার্থীর সংখ্যা ৫১০। মায়ানমারে জাতি সংঘর্ষে ৮৬ জন হিন্দু খুন হওয়ার পর তাঁরা সেখান থেকে পালিয়ে এসে বিভিন্ন হিন্দুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। হিন্দু উদ্বাস্তুরা জানিয়েছেন, মায়ানমারের মাংডু জেলায় গত ২৭ ও ২৮ আগস্ট মুখোশ পরিহিত একদল লোক তাঁদের বাড়িতে হানা দিয়ে হত্যাকাণ্ড চালায়। দাশগুপ্ত জানিয়েছেন, সাধারণ রোহিঙ্গাদের সঙ্গেই ওই হিন্দু উদ্বাস্তুরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পৌঁছেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget