এক্সপ্লোর

মাসুদ সন্ত্রাসবাদী, নতুন করে প্রমাণ দেওয়ার দায় নেই ভারতের, বেজিংকে পাল্টা দিল্লির

বেজিং ও কলকাতা: রাষ্ট্রসংঘে জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার ইস্যুতে ‘জোরালো তথ্যপ্রমাণের’ দাবি করায় এবার চিনকে একহাত নিল ভারত। নয়াদিল্লির তরফে জানিয়ে দেওয়া হল, আজহারের কার্যকলাপের প্রমাণ অনেক আগে থেকেই নথিভুক্ত করা রয়েছে। ভারতের দায় নেই নতুন করে প্রমাণ দেওয়ার।

শীর্ষ চিনা আধিকারিকদের সঙ্গে বেজিংয়ে বৈঠকে বসেছিলেন বিদেশসচিব এস জয়শঙ্কর। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের উদ্বেগ যথাযথভাবে বেজিংয়ের সামনে তুলে ধরা হয়েছে।

মাসুদ আজহারকে বিশ্ব-সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণার প্রশ্নে জয়শঙ্কর বলেন, শুধু ভারত নয়। অন্যান্য দেশও তার বিরুদ্ধে একমত। এপ্রসঙ্গে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের আবেদনকে সমর্থন জানিয়েছে ব্রিটেন ও ফ্রান্স।

অন্যদিকে, মাসুদকে নিষিদ্ধ করার আগে তার বিরুদ্ধে ‘জোরালো তথ্যপ্রমাণ’ পেশ করার যে দাবি তুলেছে চিন, সেই নিয়ে বিদেশসচিব বলেন, জয়েশ সংগঠনটাই রাষ্ট্রসংঘের নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত। ফলে, সেটাই সবচেয়ে বড় প্রমাণ। ও (মাসুদ) কী কী করেছে, তা বহু আগে থেকেই নথিভুক্ত রয়েছে।

জয়শঙ্কর যোগ করেন, দ্বিতীয় কথা হল, এবার মাসুদকে নিষিদ্ধ করার প্রস্তাব এবারে ভারত রাখেনি। তাই প্রমাণ পেশ করার দায় ভারতের নয়। তাছাড়া, যারা মাসুদকে নিষিদ্ধ করতে চাইছে, তারা এই নিয়ে যথেষ্ট নিশ্চিত।

নিষিদ্ধ করা নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ যে ঐকমত্যে পৌঁছতে পারেনি বলে দাবি করেছে চিন। এদিন তার জবাবও দিয়েছেন জয়শঙ্কর। জানান, ঐকমত্য হয়নি, কারণ চিন রাজি হয়নি।

পাশাপাশি, পরমাণু জ্বালানি-সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জয়শঙ্কর। বলেন, চিন জানিয়েছে, তারা ভারতের অন্তর্ভুক্তিতে তাদের আপত্তি নেই। যদিও, প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান ভিন্ন। বিদেশসচিবের দাবি, তিনি বেজিংকে জানান, ওই গোষ্ঠীর অধিকাংশ দেশ ভারতের অবস্থানকেই সমর্থন করছে।

এদিকে, জয়শঙ্করের এই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় চিনের কনসাল জেনারেল মা ঝানয়ু দাবি করেন, মাসুদকে নিষিদ্ধ করার বিষয়ে চিন বাধা দিচ্ছে বলে যে খবর প্রকাশিত হচ্ছে তা ‘বিভ্রান্তিকর’। তিনি যোগ করেন, চিন বাধা দিচ্ছে না। তাঁর মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু সমস্যা রয়েছে, বেজিং চায় যাতে তার সমাধান হয়।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget